স্পোর্টস বার্তা::
কলম্বো টেস্টে লিডের দেখা পেল বাংলাদেশ। মুশফিকুর রহিম আউট হওয়ার পর অভিষিক্ত মোসাদ্দেক হোসেনকে নিয়ে রানের চাকা সচল রাখেন সাকিব আল হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৩৪১।
তৃতীয় দিনের প্রথম সেশনটা ভালোই কাটায় বাংলাদেশ। একমাত্র মুশফিকের উইকেট ছাড়া বাকিটা ছিল মনে রাখার মতো। প্রথম সেশনে বাংলাদেশ হারিয়েছে ১ উইকেট, বিনিময়ে স্কোরবোর্ডে জমা পড়েছে ১০২ রান।
এদিন ফিফটির দেখা পেলেন সাকিব আল হাসান। আগের দিনের ১৮ এর সঙ্গে আজ ধীরেসুস্থে খেলে আরও ৩২ রান যোগ করেন সাকিব। শেষমেশ ৬৯ বলে ৫টি চারের সাহায্যে ব্যক্তিগত ২২তম অর্ধশতকের ইনিংস ঝুলিতে পুরেন সাকিব।
তার আগে ব্যাট হাতে দারুণ পারফর্ম করে ১৭তম টেস্ট ফিফটি তুলে নেন মুশফিকুর রহিম। ৬৬ বলে ৬ চারের সাহায্যে এমন ঝকঝকে ফিফটি পূর্ণ করেন মুশফিক।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে বাংলাদেশের ছিল ৯৫ রান। দ্বিতীয় সেশনে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বিদায় নেন তামিম ইকবাল। অর্ধশতকের দুয়ার থেকে মাঠ ছাড়তে হয়েছে এই টাইগার ওপেনারকে।
এরপর ২ উইকেটে ১৯২। কিন্তু শেষ বিকালে যেন সব বরবাদ। নিমিষেই সাজঘরে আরও তিন ব্যাটসম্যান। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়াল ৫ উইকেটে ২১৪ রান।
সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে দিনেশ চান্দিমালের ১৩৮ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৩৮ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। চান্দিমাল ছাড়াও শেষ দিকে লাকমালের ক্যারিয়ার সেরা ৩৫ রান লঙ্কানদের লড়াকু পুঁজি গড়তে অবদান রাখে।
গল টেস্টে রঙ্গনা হেরাথের বোলিং তোপে বাংলাদেশকে ২৫৯ রানের বিশাল ব্যবধানে হারাল শীলঙ্কা। সে ম্যাচে হেরাথ একাই ৬টি উইকেট শিকার করেছেন। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে এখন ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।