দেশ বার্তা::
রাজধানীর উত্তরার হাজীক্যাম্পে র্যাবের অস্থায়ী কার্যালয়ে আত্মঘাতী বোমার বিস্ফোরণে হামলাকারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় আত্মঘাতী বিস্ফোরণে নারীসহ পাঁচ জনের মৃত্যুর পর দিনই এই ঘটনা ঘটলো।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আজম এই তথ্য নিশ্চিত করেছেন। ঢাকাটাইমসকে তিনি বলেছেন, হামলায় একজনের মৃত্যুর খবর শুনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত জানি না।
আশকোনায় যে এলাকাটিতে এই ঘটনা ঘটেছে, তার কিছু দূরেই গত ডিসেম্বরে একটি জঙ্গি আস্তানা খুঁজে পেয়েছিল পুলিশ। সেদিন ওই আস্তানা থেকে বের হয়ে এক নারী আত্মসমর্পণের ভান করে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিলেন। এতে তিনি নিহত হন।
বিস্তারিত আসছে…