হামিদুল হক, ঈদগড় :
রামুর ঈদগড়ে গহীন জঙ্গলে বন্য ভাল্লুকের সাথে লড়াই করে প্রাণে বেঁচে গেলেন এক দরিদ্র কাঠুরিয়া।
জানা যায়, গত ২৭ ফেব্রুয়ারী বিকাল ৪টার দিকে ঈদগড়ের পার্শ্ববর্তী বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি এলাকার জঙ্গলে জালানী কাঠ সংগ্রহের জন্য যাওয়া ঈদগড় চরপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ আমিন (৩৮)কে সেখানে অবস্থানকারী বন্য ভাল্লুক আক্রমন করে। এতে কাঠুরিয়া ভেঙ্গে না পড়ে তার হাতে থাকা দা দিয়ে পাল্টা আক্রমন চালায়। এক পর্যায়ে দীর্ঘসময় ভাল্লুকের সাথে লড়াই করে অবশেষে ভাল্লুককে পরাজিত করে। দায়ের আঘাতে ভাল্লুক পিছু হটতে বাধ্য হয়। কিন্তু ভাল্লুকের ধারালো নোখের আঁচড়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। আহতাবস্থায় অতিকষ্টে পাশর্^স্থ লোকালয়ে ফিরে আসে। পরে খবর পেয়ে তার আত্মীয়-স্বজন গিয়ে তাকে উদ্ধার করে।
প্রথমে স্থানীয় ছখিনা ফার্মেসীতে অবস্থানকারী ডাক্তার সাহাব উদ্দীনের নিকট প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিষয়টি এলাকায় আলোচিত ঘটনা হিসেবে স্থান পেয়েছে। কারণ বন্য পশুদের সাথে মানুষের লড়াই করে প্রাণে বেঁচে থাকার ঘটনা খুবই বিরল।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ভাল্লুকের সাথে লড়াই করে প্রাণে বাঁচলেন ঈদগড়ের কাঠুরিয়া
Rating: 5
Reviewed By: Unknown