• Latest News

    মহেশখালীতে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রীকে কোপালো বখাটে



    কক্সবার্তা ডেস্ক::
    মহেশখালী উপজেলার কালারমারছড়ায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়  এক মাদ্রাসা ছাত্রীকে সারা শরিরে কুপিয়ে জখম করেছে বখাটে। শনিবার বিকালে এই নিষ্ঠুর ঘটনা ঘটে।

    জানা যায়, মহেশখালীর কালারমারছড়া আর্দশ দাখিল মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী ও ফকিরজুম পাড়ার মোঃ হোছাইন এর মেয়ে নাহিদা আক্তার (১৬) কে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হোয়ানক পুর্ব হরিয়ার ছড়া এলাকার মৌঃ লোকমান হাকিমের পুত্র বকাটে জাহেদুল ইসলাম গত শনিবার বিকালে মেয়ে বাড়িতে অর্তকিত ভাবে হামলা চালিয়ে শরীরের বিভিন্ন অংশ ১০ থেকে ১২টি কিরিচের কোপে শরির ক্ষতবিক্ষত করে দেয়।

    আহত নাহিদাকে প্রথমে মহেশখালী পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসাপাতালে প্রেরন করে।

    এঘটনায় মেয়ের বাবা দাবী হয়ে জাহিদুল ইসলামকে প্রধান করে ৭ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় মামলা দায়ের করে।

    বখাটে জাহেদুলকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছে মহেশখালী বাসী।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রীকে কোপালো বখাটে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান