• Latest News

    ইসলামপুরে খুনের ঘটনায় পুনরায় সংঘর্ষ আতংক


    মোঃ নিজাম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি :
    কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে দুজন নিহতের ঘটনায় এখনো আতংক কাটেনি স্থানীয়দের মাঝে।
    গত শুক্রবার সীমানা বিরোধের জের ধরে একই এলাকার দুইজন নিহত হয়। এবিষয়ে থানা কিংবা আদালতে এখনো পর্যন্ত কোন মামলা হয়নি এবং স্থানীয় বৈঠকের সিদ্ধান্তকে মেনে নেওয়া হয়নি বলে জানা গেছে। যেকোন সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হবে কিনা এ নিয়ে চিন্তিত আছেন ইসলাপুরের শান্তিপ্রিয় জনগণ।
    ঘটনা সুত্রে ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী নীলা গ্রামের আবুল কাশেমের পুত্র শাহজালাল (২২) সীমানা বিরোধীতার জেরে পার্শ্ববর্তী মৃত আলী আকবরের পুত্র মহিউদ্দিন (৪২) প্রকাশ ককটেল মহিউদ্দিনের হাতে খুন হয়। ওই সময় এলাকাবাসী জড়ো হয়ে তাকেও গনধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এবং ঘটনারদিন বেলা ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিনও মারা যায়। আপোষ মীমাংসার লক্ষ্যে পরদিন শনিবার রাত ৯টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সহ উভয় পক্ষের স্বজনদের নিয়ে বৈঠকে বসেন বর্তমান ইউপি চেয়ারম্যান আবুল কালাম। তবে তারা বৈঠকের কোন সিদ্ধান্ত মানতে রাজী হয়নি বলে জানান তিনি। চেয়ারম্যান বলেন 'পাশাপাশি দুই ঘরের যখন দুইজন লোক মারা গেছে আমরা বৈঠকের মাধ্যমে সুষ্ঠু সমাধানের চেষ্টা করেছি কিন্তু তারা মানতে রাজী হয়নি।' ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ খাইরুজ জামান বলেন 'থানা কিংবা আদালতে এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। তবে মামলার ব্যাপারে নিহতের স্বজনরা এগিয়ে না আসায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।'

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইসলামপুরে খুনের ঘটনায় পুনরায় সংঘর্ষ আতংক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান