• Latest News

    চকরিয়া থানায় মতবিনিময় সভায় পুলিশ সুপার ড. ইকবাল হোসেন


    চকরিয়া প্রতিনিধি :
    সন্ত্রাস জঙ্গীবাদ ও নাশকতা প্রতিরোধে বাংলাদেশ পুলিশ চকরিয়া থানার উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল ৪ ফেব্রুয়ারী থানার নতুন ভবনের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজারের পুলিশ সুপার ডঃ এ কে এম ইকবাল হোসেন। তিনি বলেছেন, সন্ত্রাস, নাশকতা, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ থেকে সকল ধরণের অপরাধ থেকে মুক্ত রাখতে পারলে দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে। আইনশৃংখলা রক্ষায় সকলকে সজাগ থাকতে হবে। পুলিশ বাহিনী একার পক্ষে আইনশৃংখলা রক্ষা করা সম্ভব নয়। এজন্য জনগনকেই আন্তরিক হতে হবে। তিনি বলেন, এলাকায় ডাকাতি ও গরু চুরি বন্ধ করতে হলে জনপ্রতিনিধিদের চেষ্টা করতে হবে। একইভাবে আইনশৃংখলা বিষয়ে মসজিদের সম্মানীত ইমামদের পবিত্র জুমার খুৎবায় তুলে ধরতে হবে। তাই আসুন পুলিশই জনতা, জনতাই পুলিশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকলে একসাথে কাজ করি এবং দেশের মধ্যে কক্সবাজারকে একটি মডেল জেলা হিসেবে রূপান্তরিত করতে সহায়তা করি।
    অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বি এ (অনার্স) এম এ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগির চৌধুরী, চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও চকরিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি জাহদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা কমিউনীটি পুলিশিং এর সভাপতি ও বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহসিন বাবুল, কমিউনীটি পুলিশিং চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বিএ, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন, চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী আরিফ। অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনীটি পুলিশিং সার্ভিসের দায়িত্বরত থানার উপপরিদর্শক মো: এনামুল হক।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া থানায় মতবিনিময় সভায় পুলিশ সুপার ড. ইকবাল হোসেন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান