বিশেষ প্রতিবেদক :
দেশের খ্যাতনামা শিল্পপ্রতিষ্ঠান রানার গ্রুপের চার প্রতিনিধিকে অভ্যর্থনা জানিয়েছে কক্সবাজার থেকে প্রকাশিত অন্যতম দৈনিক রূপালী সৈকত পরিবার।
রানার গ্রুপের ভাইসচেয়ারম্যান মোজাম্মেল হোসেন, রানার মোটরস লিমিটেড’র ম্যানেজিং ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল শফিকুজ্জামান, জিএম (সেল্স এন্ড মার্কেটিং) ফিরোজ কবির, হেড অব মিডিয়া ওয়াহিদ মুরাদ রবিবার (৫ ফেব্রুয়ারী) বিকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছলে তাদের অভ্যর্থনা জানানো হয়। এ সময় মিসেস মোজাম্মেল হোসেনও সঙ্গে ছিলেন।
তাদের অভ্যর্থনা জানান- দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক ফজলুল কাদের চৌধুরী, নির্বাহী সম্পাদক মোহাম্মদ হাশিম ও বার্তা সম্পাদক ইমাম খাইর। এ সময় রামুর খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদও উপস্থিত ছিলেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রানার গ্রুপের চার প্রতিনিধিকে দৈনিক রূপালী সৈকতের অভ্যর্থনা
Rating: 5
Reviewed By: Unknown