এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
সদর উপজেলার ঈদগাঁওতে মোটর সাইকেল দূর্ঘটনায় দু’জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া বাজারের পাশর্^বর্তী স্থানে কক্সবাজার মুখী ২ মোটর সাইকেল আরোহী সড়ক দূর্ঘটনায় আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এমতাবস্থায় কালিরছড়া থেকে ঈদগাঁওতে আসা সচেতন যুবক রায়হান আহতদের উদ্ধার করে ডুলাহাজারা মালুমঘাট হাসপাতালে নিয়ে যায়। এতে তাদের হাতে সহ নানা স্থানে জখম হয়। এ ব্যাপারে রায়হানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি উপরোক্ত তথ্যের সত্যতা নিশ্চিতের পাশাপাশি আহতদের পরিচয় জানাতে পারেন নি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগাঁওতে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত-২
Rating: 5
Reviewed By: Unknown