• Latest News

    খুটাখালী থেকে রোহিঙ্গা স্ত্রী নিয়ে মৌলভী লাপাত্তা : ৭দিন ধরে হদিস নেই


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ : 
    চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে বিবাহিত সুন্দরী রোহিঙ্গা স্ত্রী নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। খুটাখালীর লবণ ব্যবসায়ী মোক্তার আহমদ (৪৫) প্রকাশ মোক্তার মৌলভী গত ২২ ফেব্রুয়ারি রাতে মোহাম্মদ ফয়েজ (২৫) নামক মিয়ানমার নাগরিকের স্ত্রী আসমা বেগম (১৯)কে বসতবাড়ি থেকে জোরপূর্বক তুলে নিরুদ্ধেশ হয়ে যায় বলে অভিযোগে জানাগেছে। এঘটনায় স্বামী মোঃ ফয়েজ ৭দিন ধরে হন্ন হয়ে খুঁজার পরও কোন হদিস মিলেনি জীবন সাথী স্ত্রীর।
    অভিযোগকারী ফয়েজ জানান মিয়ানমার নির্যাতনে স্বীকার হয়ে আমিন শরিফের পুত্র মোঃ ফয়েজ ও তার চাচাত বোন আসমা বেগমের সাথে শরিয়ত মতে ৪ মাস আগে বিয়ে হয়। বর্তমানে স্ত্রীর আপন ছোট ভাই সহ স্থানীয় পেইজ্যাকাটা গ্রামে বসবাস করে আসছেন তারা। পরে জীবিকা নির্বাহের তাগিদে খুটাখালী বাজারে ছোট্ট একটি পানের দোকানের ব্যাবসা খুলে সুখে দাম্পত্য জীবন অতিবাহিত করে। ঘটনার দিন ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থাকাল রাত সাড়ে ৮টায় ৫নং ওয়ার্ড মাইজ পাড়া গ্রামের মোহাম্মদ হোছনের পুত্র মোক্তার আহমদ প্রকাশ মোক্তার মৌলভী সহ সহযোগী দুতিন জন সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে হানা দেয়। এতে তার স্ত্রী কিছু বুঝে উঠার আগে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাকে। শোর চিৎকার শুনে এগিয়ে আসা স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে এসে ব্যার্থ হয়। এসময় পরনে ১ভরি ওজনের স্বর্ণের চেইন যার মুল্য ৪৫ হাজার, ৯আনা ওজনের স্বর্ণের কানের দোল যার মুল্য ১৭ হাজার টাকা ও পরনে মুল্যবান কাপড় পরিহিত ছিল। ঘটনার পর স্বামী ফয়েজের পানের দোকানের জমিদার খুটাখালীর সোলতান আহমদ কোম্পানির পুত্র নিউজ পোর্টাল কক্সবার্তা ডটকমের প্রধান উপদেষ্টা মহিদুল ইসলাম টিটুকে অবগত করেন। টিটু বলেন তারা স্বামী-স্ত্রী ও স্ত্রীর এক ছোট ভাই মিয়ানমারে নির্যাতনকালে আমাদের এখানে এসে আশ্রয় নেয়। তার স্ত্রীকে মোক্তার মৌলভী জিম্মি করে তুলে নেওয়ার বিষয়টি জানতে পেরে উদ্ধার তৎপরতা চালাতে আমি আমার দোকানদার ফয়েজকে সহযোগীতা করি। এব্যাপারে দুষ্কৃতিকারীরা আমাকেও মিথ্যা মামলায় জড়াবে, গোপনীয় ভাবে আমার বড় ধরণের ক্ষতি করবেন ইত্যাদি বলে বিভিন্ন জনের মাধ্যমে হুমকি দিচ্ছেন। চাঞ্চচল্যকর এঘটনায় এলাকাবাসী বলেন পিতা মৌলভী হলেও মোক্তার মৌলভী কোন মৌলভী নয়। স্বল্প শিক্ষিত হয়ে সে লবণের ব্যাবসায় জড়িত হয়ে পড়েন দীর্ঘ সময় ধরে। মৌলভীর ছেলে হিসেবে সাধারণ মানুষ তাকে মৌলবী বলে ডাকতো। তার ৪ সন্তানের মধ্যে বড় ছেলে বর্তমানে ৮ম শ্রেণীতে পড়ছে। বাড়িতে রূপবতী স্ত্রী থাকার পরও দীর্ঘ সময় ধরে এলাকায় এসব অপকর্ম করে বেড়াচ্ছে মোক্তার মৌলভী। তার সাথে সর্বাত্মক সহযোগী হিসেবে থাকেন মৌলভী নামধারী আরো দুজন। আর্থিক বা সরলতাকে পূঁজি করে এলাকায় অসহায় শ্রেণীর নারীদের জিম্মি করে নিয়ে যায় এমৌলভী ও দুই সহযোগী। সপ্তাহ দশেক দিন পর সংগোপনে ওই নারীদের পুনঃরায় ছেড়ে দেয়। এদিকে ফয়েজের স্ত্রী জিম্মির ব্যাপারে চকরিয়া থানায় একটি ডায়েরী করতে গেলে এটি সরাসরি মামলা হিসেবে এন্ট্রি হবে বলে থানা পুলিশ জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালী থেকে রোহিঙ্গা স্ত্রী নিয়ে মৌলভী লাপাত্তা : ৭দিন ধরে হদিস নেই Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান