• Latest News

    টেকনাফে ডাকাতির মামলা আসামি গ্রেফতার


    টেকনাফ সংবাদদাতা :
    টেকনাফে পুলিশের অভিযানে আবদুর গফুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে সদর ইউনিয়নের নাজির পাড়ার আবদু জব্বারের ছেলে। রোববার ভোরে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
    বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ। তিনি বলেন, রোববার ভোরে ডাকাতির মামলার পলাতক আসামি নিজ বাড়িতে অবস্থান করার খবর পেয়ে পুলিশের এসআই কাজি আবদুল মালেকের নেতৃত্বে পুলিশের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে গফুরকে গ্রেফতার করে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে থানায় একটি ডাকাতির মামলার গ্রেফতারি পরয়োনা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কক্সবাজার আদালতে প্রেরন করা হয়েছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে ডাকাতির মামলা আসামি গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান