কক্সবার্তা ডেস্ক :
আমাদের চারপাশে ঘটে যাওয়া অসংখ্য ঘটনার কোন কুল কিনারা পাওয়া যায়নাl সেগুলোর নেই কোন সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যাl এমনি এক ঘটনা ঘটেছে ঠাকুরগাঁওয়েl ছোট বোন আলেয়া বেগম (৫৫) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁওয়ের মৃত বসিরউদ্দিনের স্ত্রীl প্রায় মাস খানেক আগে সে গুরুতর অসুস্থ হয়ে পড়েনl অবশেষে সোমবার দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে মারা যানl
সেই শোকের মাঝে খবর আসে বড় বোন রহিমা খাতুন (৬০),স্বামী মৃত ওয়াজেদ আলী, ঠাকুরগাঁও পৌর এলাকার গোবিন্দ নগরের বাসিন্দা মারা গেছেনl তিনি দীর্ঘদিন ধরে এ্যাজমা ও হার্টের অসুখে ভুগছিলেনl এলাকাবাসী মনে করছিলেন ছোট বোন আলেয়ার মৃত্যুর সংবাদ পেয়ে বড় বোন রহিমা হার্ট এ্যাটাক করে মারা গেছেনl কিন্তু মৃত রহিমার খাতুনের ছেলে জাহাঙ্গীর জানান, খালার মৃত্যুর খবর মাকে জানানো হয়নিl তিনি গুরুতর অসুস্থ হয়েই মারা গেছেনl এটা একটা কাকতালীয় ঘটনা বৈকি।lb.
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আধা ঘন্টার ব্যবধানে দুই বোনের মৃত্যু!
Rating: 5
Reviewed By: Unknown