• Latest News

    শাকিবের অসুস্থতা বাড়িয়ে দিলো অপেক্ষা



    বিনোদন বার্তা::


    মান-অভিমানের পালা শেষ করে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে অপুকে শাকিবের বাড়িতে নেয়ার কথা। সে জন্য বুধবার রাতে শাকিব খান গিয়েছিলেন অপু বিশ্বাসের নিকেতনের বাসায়। স্ত্রীকে ছেলের জন্য নতুন কিছু পোশাক তৈরির পরামর্শ দেন।

    বৃহস্পতিবার সেই পোশাক তৈরি করতে গিয়েই অপু শোনলেন শাকিবের অসুস্থতার কথা। আর এতেই বেড়ে গেল অপুর শ্বশুরবাড়ি যাওয়ার অপেক্ষা।
    শাকিবের স্বাস্থ্যের অবস্থা জানতে গতকাল রাত ৮টায় অপু বিশ্বাসের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, 'প্রাথমিকভাবে চিকিৎসকেরা তার (শাকিবের) অবস্থা শঙ্কামুক্ত বলেছেন। তবে রাতেই আরো দুটো পরীক্ষার রিপোর্ট দেয়ার কথা। ওইগুলো হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে শরীরের অবস্থার বিস্তারিত। এ ছাড়া হাসপাতালে থাকা ও বাসায় ফিরে যাওয়ার সিদ্ধান্তও এর ওপর নির্ভর করছে।'


    শাকিবের হাসপাতালে ভর্তি হওয়ার কারণ প্রসঙ্গে অপু বলেন, 'সকাল থেকে শাকিব পেটে তীব্র ব্যথা অনুভব করছিল। তার তো আগে থেকে লিভারের সমস্যা ছিল। সিঙ্গাপুর থেকে ডাক্তার বারবার তাকে অনিয়ম করতে নিষেধ করেছেন। খাওয়ার ব্যাপারে বিধিনিষেধ দিয়েছেন। কিন্তু শাকিব তা একেবারেই মানছে না। গত ১০ মাস আমি ওর থেকে একদম দূরে ছিলাম। সব কিছু মিলিয়ে ওর খুব অনিয়ম হয়েছে। আশা করছি, সামনে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে।' অপু বলেন, 'শাকিব কাল (বুধবার) খুব খুশি ছিল। আব্রাহামকে নিয়ে বাসায় অনেকটা সময় কাটিয়েছে। ছেলের জন্য নতুন কিছু কাপড় তৈরি করতে বলেছে। এই কাপড় আনার জন্যই বের হয়েছিলাম। তখনই শাকিবের অসুস্থতার খবর আমার কানে আসে।'


    গত মঙ্গলবার শাকিব খানের বন্ধু, চলচ্চিত্র প্রযোজক ইকবাল হোসেন জয় জানিয়েছিলেন, শুক্রবার (আজ) দুপুরে শাকিব খান তার স্ত্রী অপু বিশ্বাস আর ছেলে আব্রাহাম খান জয়কে নিজের বাসায় নিয়ে যাবেন। এ ব্যাপারে অপু বলেন, 'আমি তো সব সময়ই ওর বাসায় যাই। কিন্তু এবারের যাওয়াটা একটু আলাদা হবে। যেহেতু পুরো ব্যাপারটা জানাজানি হয়েছে, তাই এখন একটু ঘটা করে যাওয়ার ব্যাপার আছে। আর এখন তো শাকিব চিকিৎসাধীন। ও ভালো হোক তারপর শ্বশুরবাড়ি যাওয়ার সিদ্ধান্ত হবে।' এর আগে শাকিবের অসুস্থতার খবর শুনে বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে ছেলে আব্রাহাম খান জয়কে কোলে নিয়ে হাসপাতালে যান অপু বিশ্বাস। ওই হাসপাতালের যে কে শাকিব খান চিকিৎসাধীন, সেখানে ১০ মিনিট ছিলেন অপু। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের কাছে শাকিবের স্বাস্থ্যের খোঁজ নেন তিনি। এ সময় শাকিব অপুকে বলেন, 'এত কষ্ট করে এখানে আসার কী দরকার ছিল।'


    এই রিপোর্ট লেখা পর্যন্ত শাকিব ল্যাবএইড হাসপাতালের ৫০৪ নম্বর কেবিনে ভর্তি ছিলেন। শাকিবের স্বাস্থ্যের অবস্থা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, শাকিব খান প্যানক্রিয়াসের সমস্যায় ভুগছেন বলে ধারণা করা হচ্ছে। বিকেলে হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা: ওয়াদুদ চৌধুরী শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সঠিক রোগ নির্ণয়ের জন্য গ্যাস্ট্রোএন্টালজিস্ট ও হেপাটোবিলিয়ারি সার্জনকে দেখানোর পরামর্শ দিয়েছেন। এ দুই বিশেষজ্ঞ চিকিৎসক দেখার পর শাকিবের চিকিৎসা পুরোপুরি শুরু হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, শাকিব খান পেটের ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি আগে থেকেই অধ্যাপক ডা: আবদুল ওয়াদুদ চৌধুরীর রোগী


    ল্যাবএইড গ্রুপের এজিএম (করপোরেট কমিউনিকেশন) লেলিন চৌধুরী জানান, ডা: ওয়াদুদ শাকিবকে দেখে দুই বিশেষজ্ঞকে দেখানোর পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা শেষ হলেই তিনি প্রকৃতপে কী ধরনের রোগে ভুগছেন তা বলা সম্ভব হবে।
    একই কথা বলেছেন সার্বণিক শাকিবের সাথে থাকা প্রযোজক মোহাম্মদ ইকবালও। তিনি বলেন, এরপর কয়েক দফায় শাকিবের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বর্তমানে শাকিব খান সম্পূর্ণ বিপদমুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।


    গত সোমবার বিকেলে একটি বেসরকারি টেলিভিশন অনুষ্ঠানে অপু বিশ্বাস ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হন। এই অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, শাকিবকে বিয়ে করে নিজের নাম পাল্টে রাখেন অপু ইসলাম খান। ২০০৮ সালের ১৮ এপ্রিল তাদের বিয়ে হয়। শাকিবের গুলশানের বাসায় এ বিয়ে হয়। দুই পরিবারের কাছের লোকজন এই বিয়েতে উপস্থিত ছিলেন। শাকিবের ভালো ও তার ক্যারিয়ারের কথা বিবেচনা করে এত দিন বিষয়টি গোপন রেখেছেন অপু।

    ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার এক কিনিকে তাদের সন্তানের জন্ম হয়। শাকিব খান আর অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয়ের বয়স এখন ছয় মাস। এরপর গত মঙ্গলবার রাতে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে 'আজকের বাংলাদেশ' অনুষ্ঠানে সাক্ষাৎকার দেন শাকিব খান। জানা গেছে, এখন তাদের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শাকিবের অসুস্থতা বাড়িয়ে দিলো অপেক্ষা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান