• Latest News

    নিখোঁজের আড়াইমাস পর যুবকের লাশ উদ্ধার


    ডেস্ক রিপোর্ট :
    শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউপির হাওরা গ্রামের জিয়ারউদ্দিনের ছেলে মো. মোবারক মিয়া (১৯) আড়াইমাস আগে পাশ্ববর্তী সাপমারী গ্রামে নানার বাড়ীতে বেড়াতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি জিডি করে তাঁর পরিবার।
    ৬ ফেব্রুয়ারি সোমবার রাত ৭ টার দিকে নানার বাড়ীর পাশেই একটি পুকুরের কচুরীপানার নিচ থেকে শেয়াল-কুকুরকে ওই যুবকের মৃতদেহ টানতে দেখে স্থানীয় লোকজন এসে পুকুর পাড়ে জড়ো হয়। পরে পুকুরে নেমে কচুরীপানার নিচ থেকে মোবারকের লাশ বের করা হয়। এ সময় বাবা-মা এসে পরনের জামা কাপড় এবং দেহের কিছু অংশ দেখে মোবারকের লাশ সনাক্ত করেন। খবর পেয়ে শেরপুর সদর থানার পুলিশ এসে লাশ ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
    ভাতশালা ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, সুরতহাল শেষে লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, সম্ভবত ওই যুবককে হত্যা করে লাশ পুকুরের কচুরী পানার নিচে চাপা দেওয়া হয়েছিল। ময়না তদন্তের রিপোর্ট এলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।lb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নিখোঁজের আড়াইমাস পর যুবকের লাশ উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান