এ,কে,এম বেলাল উদ্দীন, চকরিয়া :
চকরিয়ায় উপজেলার চিরিংগা ইউনিয়নের ফারাজ আর্ট স্কুল এন্ড সংগীতালয়ের উদ্যোগে কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জাহেদুল ইসলাম লিটু ও চিরিংগা ইউনিয়নের তিনবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মো.জসিম উদ্দিনের গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চকরিয়া-পেকুয়ার গণ মানুষের প্রিয় নেতা চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর অালম বিএ (অনার্স) এমএ। চিরিংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান অালহাজ্ব জাফর অালমের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিন বাবলুর পরিচালনায় এবং ছাত্রলীগ নেতা ফারাজ আর্ট স্কুলের উপদেষ্ঠা মহি উদ্দিন ভুট্টোর সার্বিক সহযোগিতায় সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত ও চকরিয়া পৌরসভার আওয়ামীলীগের সভাপতি সাবেক সফল ছাত্র ও যুবনেতা জাহেদুল ইসলাম লিটু, উপজেলা কৃষকলীগের সভাপতি ও চিরিংগা ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন বিএ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, পৌরসভা আওয়ামীলীগের সদস্য সাহাব উদ্দিন টিক্কু, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল উদ্দিন, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিব উল্লাহ, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহমদ, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শেখ সালা উদ্দিন, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর কাশেম, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নাজেম উদ্দিন, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর কাশেম, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেফাতুল কবির বাপ্পি, বর্তমান সভাপতি মেধাবী ছাত্রনেতা এমএ আরিফুল ইসলাম চৌধুরী আরিফ, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক এ্যাডভোকেট জিয়াবুল করিম, সাবেক পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রুমন, সাবেক যুগ্ম আহবায়ক মো.সোহেল রানা, ছাত্রলীগ নেতা ওয়াহিদ জিয়ান, রেজাউল করিম, মিশু, আরাফাত প্রমুখ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় নব নির্বাচিত সদস্য লিটু ও চেয়ারম্যান জসিমকে গণসংবর্ধনা
Rating: 5
Reviewed By: Unknown