• Latest News

    ৬:১ এ জিতে ইতিহাসের সেরা ম্যাচ উপহার দিল বার্সালোনা!

    স্পোর্টস বার্তা::
    লিওনেল মেসির দুর্দান্ত ফর্ম, সঙ্গে লুইস সুয়ারেস-নেইমারের উজ্জ্বল উপস্থিতিতে ইতিহাস গড়ার স্বপ্ন দেখা বার্সেলোনা তিন গোলে এগিয়ে গিয়ে অসাধ্য সাধনের মঞ্চ দাঁড় করায়। মাঝে কিছুটা সময়ের জন্য পিএসজি ঘুরে দাঁড়ালে স্বপ্নভঙ্গের আশঙ্কা জাগে। তবে জাদুকরী ফুটবলে তুলির শেষ আঁচড়টা দেন ব্রাজিলিয়ান তারকা। তাতেই জন্ম হয় নতুন ইতিহাসের।

    অসাধারণ এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে উঠে গেছে লুইস এনরিকের দল।

    গতকাল বুধবার রাতে কাম্প নউয়ে শেষ ষোলোর ফিরতি লেগে স্প্যানিশ চ্যাম্পিয়নরা জিতেছে ৬-১ গোলে। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে বার্সেলোনা। ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছিল পিএসজি।
    সমর্থকদের সামনে শুরুতেই সুয়ারেসের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। বিরতির আগে আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে।

    দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ান মেসি। কিছুক্ষণ পর এদিনসন কাভানির গোলে লা লিগা চ্যাম্পিয়নদের স্বপ্ন শেষ হয়ে যেতে বসে। কিন্তু চরম নাটকীয়তার তখনও বাকি; শেষ দিকে নেইমারের দুই ও সের্হি রবের্তোর এক গোলে রেকর্ডের জন্ম হয়।

    শেষ দিকে দুই মিনিটের ব্যবধানে দুই গোল করে নতুন করে আশা জাগান নেইমার। ৮৮তম মিনিটে বাঁ-দিক থেকে চমৎকার বাঁকানো ফ্রি-কিকে লক্ষভেদের পর সফল স্পটকিকে স্কোরলাইন ৫-৫ করেন ব্রাজিলকে রিও অলিম্পিকে সোনা জেতানো এই তারকা। আর পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষ মুহূর্তে নেইমারের উঁচু করে বাড়ানো বল জালে ঠেলে দেন বদলি নামা রবের্তো। ইতিহাসও লেখা হয়ে যায়।

    চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এর আগে নকআউট পর্বে প্রথম লেগের চার গোলের ঘাটতি দ্বিতীয় লেগে পুষিয়ে নেওয়ার উদাহরণ ছিল না। অনন্য সেই দৃষ্টান্তই গড়লো বিশ্বসেরা আক্রমণভাগের দল বার্সেলোনা।

    গত চার বছরে দুবার কাতালান ক্লাবটির কাছে হেরেই ইউরোপ সেরার মঞ্চ থেকে ছিটকে পড়ে পিএসজি। এবার চিত্রপট পাল্টে দেওয়ার দারুণ সুযোগ সৃষ্টি করেও পারলো না ফরাসি ক্লাবটি।

    এবারের আসরে পাঁচবারের বর্ষসেরা তারকার এটি একাদশ গোল। ইউরোপ সেরার প্রতিযোগিতায় তার মোট গোল হলো ৯৪টি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ৬:১ এ জিতে ইতিহাসের সেরা ম্যাচ উপহার দিল বার্সালোনা! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান