• Latest News

    সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে রাণীনগরে মানব বন্ধন


    এ বাশার (চঞ্চল), নওগাঁ প্রতিনিধি :
    সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালিন সময়ে পেশাগত দ্বায়িত্ব পালনের সময় পৌর মেয়র হালিমুল হক মিরুর শর্টগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহত হওয়ার প্রতিবাদে নওগাঁর রাণীনগরে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
    রবিবার বিকেলে উপজেলার বিজয়ের মোড়ে রাণীনগর প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে সাংবাদিক শিমুল হত্যার মূলহোতা পৌর মেয়র হালিমুল হক মিরুকে দ্রæত গ্রেফতার করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবিতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাণীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ, রাণীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সাগর, ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাণীনগর শাখার সভাপতি ওহেদুল ইসলাম মিলন, সহ-সভাপতি কাজী আনিছুর রহমান,সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম, সুজন-সুশানের জন্য নাগরিক নওগাঁ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল,সুজন-সুশাসনের জন্য নাগরিক-রাণীনগর উপজেলা কমিটির সভাপতি এ বাশার(চঞ্চল), মাই টিভির নওগাঁ জেলা প্রতিনিধি এ্যাড. আবু বক্কর সিদ্দিক, চ্যানেল টোয়েন্টিফোর’র নওগাঁ জেলা প্রতিনিধি হারুনুর রশিদ চৌধুরী প্রমুখ।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে রাণীনগরে মানব বন্ধন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান