• Latest News

    খেলা থামিয়ে দিল মৌমাছির ঝাঁক!

    স্পোর্টস বার্তা::
    বল ছোড়ার আগমূহূর্তে থেমে গেলেন ক্রিস মরিস। খানিক বাদে আম্পায়ারসহ ক্রিকেটাররা মাটিতে শুয়ে পড়লেন।

    ব্যাটসম্যান অ্যাসেলা গুনারত্নে ও নিরোশান ডিকওয়ালাও মাঠে শুয়ে পড়েন। পুরো মাঠ তখন মৌমাছির দখলে। উইকেটরক্ষক কুইন্টন ডি ককের পুরো হেলমেটজুড়ে মৌমাছি বাসা বেঁধেছে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের ঘটনা এটি।

    শনিবার প্রোটিয়াদের বিপক্ষে শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডের ২৫তম ওভারের ঘটনা এটি।

    আগের ওভারে ধনঞ্জয় ডি সিলভা আউট হলে উইকেটে আসেন গুনারত্নে। ঠিক এ সময়ই ঘটে মৌমাছি আক্রমণের ঘটনা। অগ্নিনির্বাপন যন্ত্রের সহায়তায় মৌমাছি তাড়ানোর চেষ্টা করেন নিরাপত্তাকর্মীরা। তবে দুই ওভার পর আবার মাঠজুড়ে উড়ে বেড়াতে শুরু করে মৌমাছি।

    এবার অবশ্য পাভিলিয়নে ফিরে আসেন ক্রিকেটাররা। প্রায় এক ঘণ্টা পর আবার শুরু হয় খেলা। ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।


    টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৯.২ ওভারে ১৬৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। নিরোশান ডিকওয়ালা ৭৪ ও অধিনায়ক উপুল থারাঙ্গা করেন ৩১ রান। এ ছাড়া ধনঞ্জয় ডি সিলভা ১৬ ও সচিথ পাথিরানা ১৮ রান করেন। ডোয়াইন প্রিটোরিয়াস নেন ৩ উইকেট। জবাবে ডি ভিলিয়ার্সের ৬০ ও ডুমিনির ২৮ রানে ভর করে ৩ উইকেট হারিয়েই ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা।

    এই জয়ে তিন ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। আগের দুটি ওয়ানেডেতেও জয় পেয়েছিল প্রোটিয়ারা। আগামী মঙ্গলবার কেপটাউনে হবে সিরিজের চতুর্থ ম্যাচ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খেলা থামিয়ে দিল মৌমাছির ঝাঁক! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান