• Latest News

    মহেশখালীতে অগ্নিকান্ডে ৪ বসত বাড়ী ভস্মীভূত


    ফরিদুল আলম দেওয়ান::
    কক্সবার্তা নিউজ ডেস্ক
    রোববার সকাল সাড়ে ১০ টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজূয়ার ঘোনা গ্রামে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসত বাড়ী সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

    উপজেলার সর্ব দক্ষিণ প্রান্ত ১৫ কি: মি: দুর থেকে ফায়ার সার্ভিস অকুস্থলে পৌছে অাগুন নিয়ন্ত্রণে অানার অাগেই ৪ বাড়ী পুড়ে যায়।

    মহেশখালী ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ধীমান বড়ুয়া জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ারম্যান আব্দুল আাজিজ, আহমদ হোছাইন,আরিফ ও
    ইরান বড়ুয়ার নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে পৌছেছে। তারা অাগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

    ফায়ারম্যান আব্দুল আজিজ জানান, ক্ষতিগ্রস্থ ৪ বাড়ীতে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। তারা অনেক চেষ্টা করে অাগুন নিয়ন্ত্রনে অানে। অন্যতায় অারো বহু বাড়ী ক্ষতিগ্রস্থ হতো।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে অগ্নিকান্ডে ৪ বসত বাড়ী ভস্মীভূত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান