আল জাবের, উপকূলীয় প্রতিনিধি :
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নে সুন্দর মনোরম পরিবেশে ও তথ্য ভিত্তিক শিক্ষা বিস্তারের লক্ষ্যে দ্বীপের প্রথম ভিন্ন ধর্মী আধুনিক শিক্ষাপ্রতিষ্টান মাতারবাড়ী কে জি এন্ড প্রি ক্যাডেট স্কুল প্রতিষ্ঠা লাভ করে। এটি ১৯৯৭ সালে শুরু হয়ে এ পর্যন্ত মানসম্মত ফলাফলের মাধ্যমে মাতারবাড়ী বাসীর সম্মান উজ্জ্বল করে রেখেছে । বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও সদ্য জেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত সদস্যদের সংম্বর্ধনা ও পুরুস্কার বিতরণী অনুষ্টান ২০১৭ সাল সম্পন্ন হয়েছে। তিন দিন ব্যাপী অনুষ্টানের বৃহস্পতিবার ছিল ২য় দিন অর্থাৎ মূলপর্ব সাংস্কৃতিক ও সম্বর্ধনা অনুষ্টান। অনুষ্টানে সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম, সম্বর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদের মহিলা সদস্যা মশরফা জন্নাত, কক্সবাজার জেলা পরিষদের সদস্য রুহুল আমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হায়দার, মহেশখালী উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ কুতুবী সহ অন্যান্য সরকারী বেসরকারি ও প্রশাসনিক কর্মকর্তাগন। অনুষ্টানে উদ্বোধনী বক্তব্য রাখেন এস,এম আবু হায়দার। অন্যান্যদের মধ্যে রাখেন মোহাম্মদ উল্লাহ চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্যা মশরফা জন্নাত, জেলা পরিষদের সদস্য মাষ্টার রুহুল আমিন, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ও মান্যবর অতিথি মাতারবাড়ী কে জি স্কুলের অধ্যক্ষ নুরুন্নবী। উপস্থিত সকলে শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তর উত্তর সফলতা কামনা করেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মাতারবাড়ী কেজি এন্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন
Rating: 5
Reviewed By: Unknown