• Latest News

    বদরখালীতে শিল্পী মমতাজের সংঙ্গীতানুষ্টান নামে অর্থ আত্মসাত, প্রতিবাদে মানববন্ধন


    নিজস্ব প্রতিনিধি, চকরিয়া :
    কক্সবাজারের চকরিয়া ফোক ও লোক গানের সংঙ্গীত জগতের সম্রাজ্ঞী জাতীয় সংসদ সদস্য শিল্পী মমতাজের সংঙ্গীতানুষ্টানের নামে আয়োজনকারীরা হতদরিদ্র, অসহায়, গরীব নিরীহ শেয়ার হোল্ডার থেকে হাতিয়ে নিয়েছে ২০লক্ষাধিক টাকা। এসব টাকা আত্মসাতের প্রতিবাদে মুখর হয়ে উঠেছে উপকুলীয় জনপদ বদরখালী। গতকাল ৯এপ্রিল রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বাজার এলাকায় মহাসড়কে শেয়ার হোল্ডারদের প্রতিবাদে দীর্ঘ মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। মানববন্ধনে সকল স্থরের জনসাধারণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। এতে সভাপতিত্ব করেন নুরুল হোসাইন বাঙ্গালী। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু,আওয়ামীলীগ নেতা শেখ সালাহ উদ্দিন ও হুমায়ুন শরিফ মিটু। মানববন্ধনে বক্তারা ও ক্ষতিগ্রস্ত ভোক্তভোগীরা বলেন, এলাকার নিরীহ মানুষকে লোভ দেখিয়ে ২এপ্রিল শিল্পী মমতাজের সংঙ্গীতানুষ্টানের নামে ২৬২জন শেয়ার হোল্ডার থেকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে শেয়ার দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। শিল্পী মমতাজের এ অনুষ্টানের মুল আয়োজক ছিলেন স্থানীয় নুরে হাবিব তসলিম,মহিউদ্দিন এমিলী ও বাতেন ভুট্রো। ভোক্তভোগীদেরকে আয়োজকরা সংঙ্গীতানুষ্টানে স্পন্সর হিসেবে কোমল পানীয় ইউরো ও মিডিয়া পার্টনারশিপ বৈশাখী টিভিকে নিয়ে আসেন।এ অনুষ্টানে যাদেরকে স্পন্সর করা হয়েছে তা আয়োজন অনুষ্টানেরর কোন সদস্য বা শেয়ার হোল্ডারকে জানায়নি।শুধু আমাদের সাথে প্রতারণা নয় শিল্পী মমতাজের সাথে প্রতারণ করেছে। তিনি জাতীয় সংসদের একজন সংসদ সদস্য। তার নামে ভুয়া বিল দেখানো হয়েছে ১৩লক্ষ ৮১হাজার টাকা এবং আপ্যায় বিল দেখানো হয়েছে আরো ৫০হাজার টাকা। ভুক্তভোগীদের প্রশ্ন সংঙ্গীতানুষ্টানে ইউরো কোম্পানি এসেছে কেন। ব্যাক্তি স্বার্থকে লাভবান করার জন্য সাধারণ মানুষকে ধোকা দিয়ে এই অনুষ্টান করা হয়েছে। বক্তারা আরো বলেন সংঙ্গীতানুষ্টানের শেয়ার হোল্ডার হিসেবে চা'য়ের দোকানে ঝিয়ের কাজ করে সংসার চালায় হামিদা বেগম নামের এক মহিলা। সেও দুটো টাকা লাভের আসায় শেয়ার দিয়েছে ৫হাজার টাকা। এ রখম ২৬২জন ব্যাক্তির কাছ থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। যারা এই টাকা নিয়ে এলাকা ছেড়ে লাপাত্তা হয়েছে তাদের ন্যায্য পাওনা ফিরে পেতে সরকারী বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন বলে জানানা। ভুক্তভোগীদের ন্যায় বিচারের স্বার্থে স্থানীয় সংসদ সদস্য,জেলা প্রশাসক,উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।ma

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালীতে শিল্পী মমতাজের সংঙ্গীতানুষ্টান নামে অর্থ আত্মসাত, প্রতিবাদে মানববন্ধন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান