• Latest News

    টেকনাফে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আরো দুই আসামী আটক

    গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
    টেকনাফে সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় আরো দুই আসামী গ্রেফতার। আটককৃতরা হচ্ছে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে আবদুল শুক্কুর (৩৫) একই এলাকার মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল (৩২)।
    টেকনাফ মডেল থানা পুলিশ সুত্রে জানা যায়, গতকাল ২৪ জানুয়ারী মঙ্গলবার ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়ন নাজিরপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। উল্লেখ্য, গত বিদায়ী বছর ২০১৬ রোজ শুক্রবার ১৩ মে বিকাল ৫টায় কক্সবাজার থেকে এসে পেশাগত দায়িত্বপালনকালে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ায় শীর্ষ ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ওরফে ভূট্টোর নেতৃত্বে ৬ সাংবাদিককে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। এসময় সাংবাদিকদের ক্যামেরা ও ল্যাপটপ ভাংচুর করা হয়। উক্ত ঘটনায় আহত সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু বাদি হয়ে ২০১৬/১৫ মে রোববার রাতে ১৯ জনকে এজাহার ভুক্ত আসামী করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।
    টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ আবদুল মজিদ জানান, টেকনাফ সাংবাদিকের ওপর হামলার ঘটনার এজাহারভূক্ত আসামি এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের (এসআই) কাজি আবদুল মালেকের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃত দুই যুবকের বিরুদ্ধে সাংবাদিকের দায়ের করা মামলাসহ আরো দুই মামলা রয়েছে। উক্ত মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, আসামীদের বিরুদ্ধে ইয়াবাসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। আদালতে রিমান্ডের আবেদন করা হবে।nc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় আরো দুই আসামী আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান