• Latest News

    পেকুয়ায় অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার : অপহরণকারী আটক


    বিশেষ প্রতিবেদক :

    পেকুয়ায় তানিয়া সুলতানা(১৫) নামের অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেছে পেকুয়া থানা পুলিশ। একই সাথে পুলিশ অপহরণকারী আজু মিয়া প্রকাশ আজম উদ্দিনকে আটক করেছে। সে মগনামা ইউনিয়নের লাল মিয়া পাড়ার মৃত পুঁতুন আলীর পুত্র।
    বৃহস্পতিবার(৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে মগনামা ইউপি কার্যালয়ের সামনে থেকে ওই মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মনজুর কাদের মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ।
    অপহৃত মাদ্রাসা ছাত্রী একই ইউনিয়নের ঘাট মাঝির পাড়া এলাকার রশিদ আহমদের মেয়ে ও শাহ রশিদিয়া মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
    গত বুধবার ৭ডিসেম্বর সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে ইউনিয়নের মুহুরি পাড়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
    এঘটনার ওই মাদ্রাসা ছাত্রীর পিতা মনজুর আলম বাদি হয়ে পেকুয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা(নং-১০) দায়ের করেছেন।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক মনজুর কাদের মজুমদার বলেন, আটককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
    sbc
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় অপহৃত মাদ্রাসা ছাত্রী উদ্ধার : অপহরণকারী আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান