• Latest News

    মেসিকে হারিয়ে রোনালদোর আরেকটি পুরস্কার


     স্পোর্টস ডেস্ক :
    ব্যালন ডি’অর জিতেছেন দিন কয়েক আগে। দুর্দান্ত মৌসুম কাটানোর পুরস্কার হিসেবে বিশ্বের সবচেয়ে মর্যাদার ট্রফি জেতার পর ক্রিস্তিয়ানো রোনালদো পেলেন আরেকটি সম্মাননা। প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলে এবার জিতলেন গ্লোব সকারের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।
    রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ মঞ্চে উঠে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করলেন রোনালদোর নাম। যদিও বড়দিনের ছুটিতে থাকা পর্তুগিজ যুবরাজ যোগ দিতে পারেননি অনুষ্ঠানে। পুরস্কার ঘোষণা হওয়ার আগেই অবশ্য তিনি অনুভূতি ভাগাভাগি করেছিলেন এক ভিডিও বার্তায়। যেখানে রিয়াল মাদ্রিদ উইঙ্গার বলেছেন, ‘সম্ভবত এখন পর্যন্ত এটা আমার ক্যারিয়ারের সেরা বছর। যে সব লোকের এখনও সন্দেহ আছে আমার কিংবা রিয়াল মাদ্রিদ ও জাতীয় দলের ওপর, তাদের জন্য এই প্রমাণটা রইল।’
    বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা রোনালদোর ক্লাব রিয়াল মাদ্রিদ হয়েছে গ্লোব সকারের বর্ষসেরা সেরা ক্লাব। আর তার জাতীয় দলের কোচ ফের্নান্দো সান্তোস হয়েছে বর্ষসেরা কোচ। গালফনিউজtb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মেসিকে হারিয়ে রোনালদোর আরেকটি পুরস্কার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান