• Latest News

    মোবাইলে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল পাওয়ার নিয়ম


    কক্সবার্তা ডেস্ক:



    প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর)। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান পৃথক সংবাদ সম্মেলনে এ ফল প্রকাশ করবেন।
    সংবাদ সম্মেলনের পর মোবাইল এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে শিক্ষার্থীর ফল জানতে পারবেন।

    মোবাইলে যেভাবে জানা যাবে পরীক্ষার ফল-
    JSC/JDC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর (যেমন- ঢাকার ক্ষেত্রে DHA) লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে জানা যাবে কাঙ্ক্ষিত ফল।

     যেমন- JSC DHA 223657 2016 এবং Send করতে হবে 16222 নম্বরে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মোবাইলে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল পাওয়ার নিয়ম Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান