• Latest News

    চকরিয়ায় শীতার্থ মানুষের মাঝে ছাত্র শিবিরের শীতবস্ত্র বিতরণ

    সংবাদ বিজ্ঞপ্তি:
    চকরিয়ায় দরিদ্র ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চকরিয়া শহর শাখা। গতকাল পৌর শহরস্থ ছাত্র শিবিরের অস্থায়ী কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরিয়া শহর শাখা ছাত্র শিবিরের সভাপতি আছাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা সভাপতি মো: আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা সভাপতি আরমান, উপস্থিত ছিলেন চকরিয়া শহর সেক্রেটারী জুনাইদ। এছাড়াও চকরিয়া শহর শাখা ছাত্র শিবির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র শিবির ছাত্র রাজনীতির পাশাপাশি জনকল্যাণেও কাজ করে যাচ্ছে। তারা চায় শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনজনানী থেকে ছাত্র সমাজকে মুক্ত করে অস্ত্রের বদলে কলম তুলে দেওয়ার। কিন্তু আজকে ক্ষমতাসীন দলের ছাত্ররাজনীতি দেশব্যাপী চর দখলের মতো ক্যাম্পাস দখলে নিচ্ছে। তিনি বলেন, সরকার উচিত দেশের শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে পর্যাপ্ত পরিমাণে সহায়তা প্রদান করা। কিন্তু এই সরকার তা না করে জাময়াত-শিবিরের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে জুলুম নির্যাতন সহ বিনাবিচারে কারাগারে আটকিয়ে রেখেছে। তিনি সকল নিরপরাধ নেতাকর্মীদের মুক্তি সহ উন্মুক্ত রাজনীতির পরিবেশ সৃষ্টি করার জন্য সরকারের প্রতি আহবান জানান। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় শীতার্থ মানুষের মাঝে ছাত্র শিবিরের শীতবস্ত্র বিতরণ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান