• Latest News

    উখিয়া সরকারী হাসপাতালে ছাত্রী গণধর্ষনের নেপথ্যে

    সরওয়ার আলম শাহীন, উখিয়া :

    কক্সবাজারের উখিয়া উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ মাকে নিয়ে আসা এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে হাসপাতালের পাশ^বর্তী এলাকায় বখাটে কতৃক গণধর্ষনের ঘটনায় সর্বত্র তোলপাড় চলছে।স্পর্শকাতর স্থান সরকারী হাসপাতালের নিরাপদ স্থানে ছাত্রী ধর্ষনের ঘটনায় হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠার পাশাপাশি এ ঘটনায় দীর্ঘদিন ধরে হাসপাতালটিকে জিম্মি করে রাখা একাধিক কর্মচারী সিন্ডিকেটকে দায়ী করেছেন স্থানীয়রা।
    বৃহস্পতিবার সরজমিন পরিদর্শন করে স্থানীয় জনগনের সাথে কথা বলে জানা গেছে,উখিয়া হাসপাতাল সরকারী হলেও তাতে নুন্যতম সেবা না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের।স্থানীয় লোক হওয়ার প্রভাব বিস্তার করে একাধিক কর্মচারী সিন্ডিকেট হাসপাতালটিকে জিম্মি করে রেখেছে।দীর্ঘদিন ধরে এ হাসপাতালে চাকুরী করার সুবাধে স্থানীয় বখাটে ও সন্ত্রাসীদের সাথে সখ্য গড়ে তুলে কর্মচারী সিন্ডিকেটগুলো।এসব সন্ত্রাসী ও বখাটেদের ব্যবহার করে কর্মচারী সিন্ডিকেটগুলো ডাক্তার,নার্সদের হুমকি সহ হাসপাতালে নানা অপকর্ম করে লাখ লাখ হাতিয়ে নিচ্ছে।সচেতন মহল,ডাক্তার সহ অন্যন্যরা কর্মচারী সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী ও বখাটেদের লেলিয়ে দেয় উক্ত সিন্ডিকেট।বিশেষ করে হাসপাতালের অফিস সরকারী ফরিদ আলম সিন্ডিকেট সহ কয়েকটি চিন্থিত সিন্ডিকেট সরকারী হাসপাতালটিকে সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিনত করেছে বলে বেশ কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে জানান।সিন্ডিকেটগুলোর কারনে ভাল কোন ডাক্তার এ হাসপাতালে দীর্ঘদিন স্থায়ী না হওয়ার পাশাপাশি কালোবাজারে সরকারী ঔষুধ বিত্রিু সহ ভূয়া বিল ভাউচার করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে ফরিদ সিন্ডিকেটর বিরুদ্ধে।।তাদের আস্কারা পেয়ে আশেপাশের বখাটে ও সন্ত্রাসী সিন্ডিকেটগুলো হাসপাতালে আসা রোগীদের নাজেহাল সহ রোগীর আত্বীয় স্বজনদের কাছ থেকে মুল্যবান সামগ্রী হাতিয়ে নিচ্ছে প্রতিনিয়ত।স্থানীয়দের মতে,গত মঙ্গলবার রাতের ছাত্রী ধর্ষনের ঘটনা তারই অংশ বিশেষ মাত্র,সিন্ডিকেটের ইন্ধন ছাড়া কোনত্রুমেই হাসপাতালের ভেতর থেকে বখাটেরা মেয়েটিকে তুলে নিতে পারতোনা।ধর্ষনের ঘটনায় হাসপাতালেরই কোন না কোন সিন্ডিকেটের হাত রয়েছে বলে স্থানীয়দের অভিমত। উল্লেখ্য,গত মঙ্গলবার ডায়রিয়া আক্রান্ত মা ছেনুয়ারার পাশে সেবা করার জন্য পাশে ছিল ধর্ষিতা ছাত্রীটি। রাত ১২ টার দিকে একদল বখাটে হাসপাতালের নাইটগার্ড রাশেদ ও মোজাম্মেল ডিউটিরত অবস্থায় হাসপাতাল থেকে মায়ের পাশে থাকা মেয়েটিকে জোরপূর্বক তুলে হাসপাতালের পাশর্^বতী পাহাড়ে নিয়ে যায়।পরে গনধর্ষন করে পালিয়ে যায়।পরে ঘটনা জানাজানি হলে স্থানীয় জনগন মেয়েটিকে উদ্ধার করে।এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে সিকদারবিল গ্রামের কালু মিস্ত্রির পুত্র গিয়াস সহ অজ্ঞাতনাম ৩ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেছে।যার নং ৭/১৬।ধর্ষিতার পিতা স্বামী কলিম উল্লাহ (৪০) বলেন, মঙ্গলবার রাতে অসুস্থ মায়ের পাশে মেয়েকে রেখে আমি নিজ বাড়ী জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া গ্রামে চলে যাই।পরবর্তিতে শুনি রাত ১২টার দিকে ওয়ার্ড থেকে পার্শ্ববর্তী বাতরুমে যাওয়ার সময় হাসপাতাল করিডোর থেকে মেয়েকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় পাশ^বর্তী পাহাড়ে। তিনি বলেন,একটি সরকারি হাসপাতালে সব কিছু থাকার পরও কি করে সন্ত্রাসীরা হাসপাতালের ২তলা উঠে আমার মেয়েকে তুলে নিয়ে গিয়ে সর্বনাশ ঘটালো।হাসপাতালে যদি নিরাপত্তা না থাকে কোথায় আমরা নিরাপাদ।তিনি তার মেয়ে ধর্ষনকারী কঠোর শাস্তি দাবী করেন।এ ব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের বলেন,স্পর্শকাতর এ মামলাটি সর্ব্বেচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলমান রয়েছে।
    সুত্র- উখিয়া নিউজ ডটকম

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: উখিয়া সরকারী হাসপাতালে ছাত্রী গণধর্ষনের নেপথ্যে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান