• Latest News

    আসছে মহাভূমিকম্প ধ্বংস হবে দুই মহাদেশ!

    আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সাল জুড়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভূমিকম্পের তাণ্ডবে অভাবনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। নিহত হয়েছে কয়েক লক্ষ মানুষ, গবাদি পশুর। ধ্বংস হয়েছে বিপুল পরিমাণে সম্পদ। আসছে মহাভূমিকম্প, যার তাণ্ডবে মৃত্যু হবে প্রায় চার কোটি মানুষের এবং দ্বিখণ্ডিত হয়ে যাবে দুই মহাদেশ। এমন পূর্বাভাস দিয়েছেন এক পরমাণু বিজ্ঞানী।
    কিন্তু এসবই মহাপ্রলয়ের সূত্রপাত বলে জানিয়েছেন পরমাণু বিজ্ঞানী মেহরান কেশে। জন্মসূত্রে ইরানের বাসিন্দা এই পরমাণু বিশেষজ্ঞ লন্ডন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। বর্তমানে নেদারল্যান্ডসে কেশে ফাউন্ডেশন নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান চালান। তার প্রধান দপ্তর বেলজিয়ামে।
    গত সেপ্টেম্বর মাসে নিজস্ব পূর্বাভাসের ভিত্তিতে একটি ভিডিও প্রকাশ করেন ডক্টর কেশে। তার দাবি, সম্ভবত নতুন বছরেই বিশ্বে এক ভয়াবহ মহাভূমিকম্প ঘটতে চলেছে, যার জেরে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ বিচ্ছিন্ন হতে চলেছে। মহাকম্পনের জেরে সৃষ্ট একাধিক সুনামি এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের বিভিন্ন স্থানে আছড়ে পড়বে, যার জেরে অন্তত ২ কোটি মানুষের মৃত্যু হবে।
    ডক্টর কেশের মতে, মহাভূমিকম্প প্রথম ঘটবে দক্ষিণ আমেরিকায়। তার দাবি, কিছু কিছু অঞ্চলে রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ১০ থেকে ১৬ থাকবে, এমনকি কয়েকটি অঞ্চলে তা ২০ থেকে ২৪-ও হতে পারে।
    পরমাণু বিজ্ঞানী ডক্টর কেশে জানিয়েছেন, আগামী কয়েক মাসে উত্তর চীনে একাধিক ভূমিকম্প হবে। মহাভূমিকম্পের আঘাতে মেক্সিকো ও মেক্সিকো উপকূল সম্পূর্ণ ধ্বংস হবে। তার জেরে সুনামির দৈত্যাকৃতি ঢেউ আছড়ে পড়বে চীন, জাপান ও ক্যারিবিয়ান সমুদ্রতটে।
    কেশে জানিয়েছেন, এই পূর্বাভাস একান্ত নিজস্ব। তবে সম্প্রতি বিশ্বজুড়ে যে হারে ভূমিকম্পের প্রবণতা বাড়ছে, তাতে তার কথা উড়িয়ে দিতে পারছেন না অনেকেই।
    সুত্র: বিডি নিউজ টুয়েন্টিফোর লাইভ

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আসছে মহাভূমিকম্প ধ্বংস হবে দুই মহাদেশ! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান