• Latest News

    গর্জনিয়ায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু


    হাফিজুর রহমান চৌধুরি:
    কক্সবার্তা ডট কম।।
    রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা গ্রামে আম গাছ থেকে পড়ে দিনমজুর সোলতানের (৫০) করুণ মৃত্যু হয়েছে।

    ৩০ডিসেম্বর বিকেল চারটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত মোঃ হাশেমের ছেলে।

    স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে সোলতান একই গ্রামের মোঃ ইউনুছের বাড়িতে কাজ করতে যান। বিকেলে আম গাছের ডাল কাটতে গিয়ে মাটিতে পড়ে ঘটাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন সোলতানের স্ত্রী, তিন কন্যা ও এক সন্তান রয়েছে। বড় মেয়ে গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: গর্জনিয়ায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান