তৌহিদুল আরব:
কক্সবার্তা ডেস্ক।।
থার্টিফাস্ট নাইটকে ঘিরে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে লাখো মানুষের ঢল নেমেছে। ইতোমধ্যে বুকিং হয়ে গেছে ৫ শতাধিক হোটেল-মোটেল গেস্ট হাউস।
এবার ১০ লাখেরও বেশি পর্যটকের আগমগন ঘটতে পারে বলে ধারনা করছেন পর্যটন সংশ্লিষ্টদের। এদিকে এবারও দেশী-বিদেশী পর্যটকদের বাড়তি আনন্দ দিতে আয়োজন করা হয়েছে তিনদিন ব্যাপী 'বীচ কার্নিভাল'।
আর পুরো আয়োজনের মিডিয়া পার্টনার হয়ে কার্নিভালটি সরাসরি সম্প্রচার করবে এসএটিভি। পুরোনো বছর বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে এবারও আগেভাগেই হাজির কক্সবাজারে এসে জড়ো হয়েছে লাখো পর্যটক। সাগরের লোনাজলের সাথে মিতালী করে এখন তাদের সময় কাটছে।
দেশী-বিদেশী পর্যটকদের বাড়তি বিনোদন দিতে আয়োজন করা হয়েছে তিনদিনের 'বীচ কার্নিভাল'। গানে-গানে এ আয়োজন মাতাবেন– নগরবাউল জেমস, আয়ুব বাচ্চু এবং পার্থ বড়ুয়াসহ অন্তত ২০ শিল্পী।এদিকে প্রধানমন্ত্রী ঘোষিত পর্যটন বর্ষ উদযাপনসহ বীচ কার্নিভালের সার্বিক নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে ট্যুরিস্ট ও জেলা পুলিশ।
এবারের থার্টিফাস্ট নাইটসহ তিন দিনের বীচ কার্নিভালকে ঘিরে চার স্তরের আলাদা নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃংখলা বাহিনী।