চকরিয়ায় ৭৫বছর বয়সী মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করলেন ইউপি চেয়ারম্যান -শীর্ষক সংবাদের প্রতিবাদ
----------------------------------------
গত ৩০ডিসেম্বর নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ, কক্সবার্তা ডটকম, চকরিয়া নিউজ সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় " চকরিয়ায় ৭৫বছর বয়সী মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করলেন ইউপি চেয়ারম্যান" শিরুনামের সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। ওই সংবাদে আমি আমি ৭৫বছরের বৃদ্ধা মুক্তিযুদ্ধা ও শিক্ষককে পিটিয়েছি বলে উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
প্রকৃতপক্ষে জহির আহমদের পুত্র মোর্শেদ সওরয়ার এর স্ত্রী তসলিম বেগমের সাথে বিরুদ্ধ চলে আসছিল দীর্ঘদিন ধরে। উভয়পক্ষের সম্মতিতে ওইদিন বিষয়টি আমি পরিষদে সমাধান করার চেষ্টা করি। বিচার চলাকালীন অবস্থায় একপর্যায়ে গ্রাম আদালতের ভিতর তার পুত্র বধূকে অনবরত চড় মারতে থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে আমি জহির আহমদকে বিচার কার্যালয় থেকে বের করতে গ্রাম পুলিশকে নির্দেশ দিই। এতটুকুই হল প্রকৃত ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে জহির আহমদ মুক্তিযুদ্ধা না হয়েও তাকে মুক্তিযুদ্ধা সাজিয়ে, তিলকে তাল বানিয়ে আমার বিরুদ্ধে সাংবাদিক ভাইদের মিথ্যা ও মনগড়া তথ্য দিয়ে প্রচার করে বেড়াচ্ছে। আমি ওসব উদ্দেশ্য প্রণোদিত সংবাদের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি প্রীয় এলাকাবাসি সহ সকলকে এই মিথ্যা সংবাদ নিয়ে বিভ্রান্ত না হতে অনুরোধ জানাচ্ছি।
------------------------------
প্রতিবাদকারী
মোঃ জসিম উদ্দিন
চেয়ারম্যান
চিরিংগা ইউনিয়ন পরিষদ
চকরিয়া, কক্সবাজার।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: প্রকাশিত সংবাদের প্রতিবাদ
Rating: 5
Reviewed By: Unknown