চকরিয়া প্রতিনিধি :
‘জলবায়ু অর্থায়নে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ’ এই স্লোগানে মরক্কোর মারাকাশে ৭-১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য কপ-২২ জলবায়ু সম্মেলন উপলক্ষে এক মানববন্ধন কর্মসূচি আজ সকালে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার প্রাণকেন্দ্র চিরিঙ্গা স্টেশন ও মাতামুহুরী নদীর মোহনায় অনুষ্ঠিত হয়। দুর্নীতিবিরোধী সংগঠন টিআইবি’র সহযোগিতায় সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়ার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে দশটায় চিরিঙ্গা স্টেশনের নিউ মার্কেট পয়েন্টে প্রথম মানববন্ধন শুরু হয়। চিরিঙ্গা স্টেশন থেকে পদযাত্রা শুরু করে মাতামহুরী পাদদেশে গিয়ে পুনরায় মানববন্ধন রচনা করে। টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায় এবং সনাক সভাপতি আলহাজ¦ ফরিদ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য মোহাব্বত চৌধুরী, সনাক ইয়েস উপ-কমিটির আহবায়ক জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, স্বজন সমন্বয়ক এইচএম ইয়াসির আরাফাত চৌধুরী এবং ইয়েস দলনেতা মিজানুর রহমান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, ইয়েস উপ-দলনেতা শ্যামলী জন্নাত ডলি ও নুর মোহাম্মদ প্রমুখ। মানববন্ধনে জলবায়ু পরিবর্তন জনিত কারণে ক্ষতিগ্রস্থ জলদাস সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ স্বতঃস্ফুতভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন দাবীতে প্ল্যাকার্ড বহন করে। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্ব ব্যাংক ২ বিলিয়ন ডলার ঋণ প্রদানের ঘোষণা দিলেও বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো অভিযোজনের জন্য প্রয়োজনীয় তহবিল ক্ষতিপূরণ হিসাবে অনুদান পাওয়ার কথা, ঋণ নয়। বিশ^ব্যাংক বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ‘দরিদ্র ও চরমভাবে ক্ষতিগ্রস্ত’ জনগণের পাশে থাকাকে ঋণ ব্যবসা সম্প্রসারণের সুযোগ হিসেবে বিবেচনা করছে যা অগ্রহণযোগ্য।
am
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় সনাক-টিআইবির মানববন্ধন
জলবায়ু অর্থায়নে চাই স্বচ্ছতা, জবাবদিহিতা
Rating: 5
Reviewed By: Unknown