চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার চিকিৎসা শেষে সুস্থতা ফিরিয়ে আসার পর গতকাল ৯নভেম্বর রাত ৯টায় মালিন্দা এয়ার লাইনস যোগে মালয়েশিয়ায় অধ্যায়নরত সন্তানদের ও পরিবারের সাথে সাক্ষাত করার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ২৯ অক্টোবর মালয়েশিয়া যাওয়ার পথে ঢাকার শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে হঠাৎ স্ট্রোক করে গুরতর অসুস্থ হয়ে পড়লে ওইদিন মালয়েশিয়া গমন স্থগিত করে তাকে ঢাকার উত্তরা ৯নং সেক্টর ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি হলে পূণরায় মালয়েশিয়ায় সফর হাতে নেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, সাবেক পৌর মেয়র হায়দারের ডান পায়ে ও বাম হাতে স্ট্রোকের পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মেয়র হায়দার জানিয়েছেন, সম্প্রতি অনুষ্টিত চকরিয়া পৌরসভার নির্বাচনে প্রচারণাকালে উপজেলা সড়কের গ্রামীণ ব্যাংক সেন্টার এলাকায় তার উপর প্রতিপক্ষ দলের লোকজন হামলা চালায়। ওই সময় তার ডান পায়ে ও বাম হাতে উক্ত আঘাতটি হয়।
জানাগেছে, মেয়র নুরুল ইসলাম হায়দারের বড় ছেলে রায়েদ হায়দার কুয়ালালামপুর ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে এরিনোটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়নরত। মেঝ ছেলে শেমরান হায়দার এশিয়া ফ্যাসিফিক ইউনিভার্সিটি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যায়নরত। মেয়ে নুজালা ফাহামি এয়ারপোর্ট ম্যানেজম্যান্টে অধ্যায়নরত ও ছোট ছেলে তায়েবী হায়দার আল-নুর মাদরাসা কুয়ালালামপুরে অধ্যায়নরত আছে। তাহার স্ত্রী ছেলে-মেয়েদের লেখা-পড়া তদারকির জন্য দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে অবস্থান করছেন। মেয়র হায়দার সময় স্বল্পতার কারণে দলীয় নেতাকর্মী, বন্ধু-বান্ধব, আত্বীয়স্বজন ও শুভাকাংখিদের কাছে দেখা করতে না পারায় দু:খ প্রকাশ করেছেন ও সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি আগামী ১মাস পর ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড হয়ে দেশে ফিরবেন বলে জানাগেছে।
am
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়া পৌর বিএনপির সভাপতি মেয়র হায়দার চিকিৎসা শেষে ফের মালয়েশিয়া গমন
Rating: 5
Reviewed By: Unknown