এ.এম হোবাইব সজীব, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বদিউল আলম (৬২) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে ২ লাখ টাকা ছিনতাই করেছে একদল ছিনতাইকারী। ছিনতাইকারীদের পিটুনিতে আহত বদিউল আলম বর্তমানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চিরিঙ্গা-বদরখালী সড়কের লাল ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে। বদিউল আলম উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের ঈদমনি পশ্চিমপাড়া গ্রামের মৃত আজু মিয়ার ছেলে।
আহত বদিউল আলম জানান, ঘটনার দিন বিকালে প্রবাসী ছেলে মোহাম্মদ কাইছার বাড়ির জন্য ২ লাখ টাকা পাঠানো হয়েছে বলে ফোন করেন জানান। ওই টাকা আনতে আমি বিকেলে একা চকরিয়া পৌরসভার চিরিঙ্গা এক নিকট আত্মীয়ের বাড়িতে যায়। সন্ধ্যার পর ওই টাকাগুলো একটি ব্যাগে করে নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলাম। রাত আনুমানিক ৯টার দিকে চিরিঙ্গা-বদরখালী সড়কের লাল ব্রীজ এলাকায় নেমে যায়।
গাড়ি থেকে নেমে কিছু দূর এগিয়ে যেতেই ৭-৮ জনের একদল ছিনতাইকারী আমাকে গতিরোধ করে এবং এলোপাতাড়ি পিটিয়ে হাতে থাকা ভ্যাগ নিয়ে পালিয়ে যায়। এসময় আমি মাটিতে পড়ে যায়। পরে স্থানিয় লোকজন আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আনোয়ারুল আরিফ দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বদিউল আলমের ছেলে ঘটনাটি আমাকে জানিয়েছেন। ছিনতাইয়ের সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, এ ধরনের কোন ছিনতাইয়ের খবর শুনেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় বৃদ্ধাকে পিটিয়ে ২ লাখ টাকা ছিনতাই
Rating: 5
Reviewed By: Unknown