• Latest News

    মুশফিকের কাছে হারল মাশরাফি

    স্পোর্টস বার্তা:
    দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালো বরিশাল বুলস। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৬ উইকেটে হারিয়েছে মুশফিকুর রহিমের দল।

    ১৩০ রানের লক্ষ্যে খেলতে নামা বরিশালকে আসলে জয় পাইয়ে দেয় মুশফিক-পেরেরা জুটি। এই জুটিতেই আসে ৪৯   রান। যদিও শুরু থেকেই উইকেট হারাতে থাকে বরিশাল। ‍ফিরে যান মুনাবিরা ১৫, শামসুর রহমান ১৬, মালান ২৬। এর পরেই জয়ের লক্ষ্যে জুটিবদ্ধ হন অধিনায়ক মুশফিক ও থিসারা পেরেরা। যদিও দলীয় ১১৮ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিক (৩৩)।  এরপর নাফিসকে সঙ্গে নিয়ে ১৮.৩ ওভারে জয় নিয়ে মাঠ ছাড়েন পেরেরা।  

    টস জিতে শুরুতে ব্যাট করে দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংয়ে আলো ছড়াতে ব্যর্থ হয় বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। শুক্রবার বরিশাল বুলসের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে মাশরাফির দল।

    এদিন ওভারের দ্বিতীয় বলেই ফিরে যান ইমরুল কায়েস। শুরুর দিকেই এভাবে আসা যাওয়ার মিছিল ছিল। থিতু হতে দেখা যায়নি কাউকেই। যদিও মারলন স্যামুয়েলস ৪৮ ও সোহেল তানভিরে ৩০ রানে সুবাদেই এই পুঁজি পায় কুমিল্লা। মাঝে সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে।

    স্যামুয়েলসের ৪৮ রানের ইনিংসে ছিল ৫টি চার। স্যামুয়েলস শেষ দিকে বিদায় নিলেও তানভিরের ইনিংসটি ছিল ঝড়ো গতির। ১৯ বলে ৩টি ছয়ে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি।

    কুমিল্লার পক্ষে সবাই উইকেট পেয়েছেন। একটি করে পেয়েছেন তাইজুল, আল আমিন, এমরিট ও পেরেরা। দুটি নিয়েছেন আবু হায়দার।  ম্যাচ সেরা হন পেরেরা।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মুশফিকের কাছে হারল মাশরাফি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান