ঈদগাঁও প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে পুলিশের হাতে অস্ত্র ও গুলি সহ একজনকে গ্রেফতার করেছে। জানা যায়, ১ এপ্রিল রাত আনুমানিক ২টার দিকে ঈদগাঁও ইউনিয়নের ভোমরিয়াঘোনাস্থ মন্ডল পাড়া-শিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে আমির হোসনের পুত্র শাহজাহানকে নিজ বাড়ী ঘেরাও পূর্বক গ্রেফতার করে। তার কাছ থেকে একটি এলজি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্বার করা হয়। ধৃত শাহজাহান বেশ কয়েকটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী বলে পুলিশ সূত্রে প্রকাশ। ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুজ্জামানের নেতৃত্বে এ অভিযানে অংশ নেন- এসআই দেবাশীষ সরকার সহ সঙ্গীয় পুলিশদল। এব্যাপারে তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিতের পাশাপাশি গ্রেফতারকৃত শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে বলে জানান।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed:
ঈদগাঁওতে অস্ত্র ও গুলি সহ একাধিক মামলার আসামী গ্রেফতার
Rating: 5
Reviewed By: Unknown