• Latest News

    দিনাজপুরে শিবির নেতা গ্রেপ্তার

    দেশ বার্তা:
    ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য ও দিনাজপুর জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ওমর ফারুক (২৪)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে কোতয়ালী থানা পুলিশ ঝানজিরা আনদারগুশ পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ওমর ফারুক একই গ্রামের আব্দুর রহমানের ছেলে।

    দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভোরে জেলা সদরের ঝানজিরা নামক এলাকায় ওই শিবির নেতার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে নাশকতা পরিকল্পনা মামলার আসামী। দুপুরে তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: দিনাজপুরে শিবির নেতা গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান