• Latest News

    রাজধানীতে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষন

    কক্সবার্তা ডেস্ক:
    রাজধানীর ভাটারায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার শিকার ওই ছাত্রীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ওই ছাত্রীর বাবার অভিযোগ, ভাটারা থানা আওয়ামী লীগের সেক্রেটারির ভাই রাশেদুল খন্দকার শনিবার রাত ৮টায় বাসার সামনের রাস্তা থেকে তার শিশুকন্যাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী এক স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে। খবর পেয়ে মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করায় তার বাবা।

    ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 'কে এই কাজ করেছে তা আমার জানা নেই। মেয়ের বাবা অভিযোগ করেছেন। হাসপাতালে আমাদের কর্মকর্তারা আছেন। তারা বিষয়টি দেখছেন।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রাজধানীতে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান