• Latest News

    ডুলাহাজারায় জাল টাকার বান্ডেল সহ পাচারকারী আটক


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
    চকরিয়া উপজেলার ডুলাহাজারা থেকে জাল ৪১ হাজার টাকার বান্ডেল সহ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ।
    ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের গেইট থেকে এ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত দেলোয়ার হোসেন (৩০) কক্সবাজার পৌর সভার ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরী পাড়ার হাছান আলীর পুত্র বলে জানা গেছে। ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন পাচারকারী জাল টাকা পাচারের লক্ষ্য সাফারি পার্ক এলাকায় আসলে গোপনীয় ভাবে স্থানীয় প্রশাসনের কাছে খবর আসে। তাৎক্ষণিক আমি নির্দেশ দিই ওই পাচারকারীকে খুঁজে বেরকরে পারিষদে হাজির করতে। পরে এলাকাবাসীর সহযোগীতায় ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন, জয়নাল আবেদীন (সোনামিয়া) ও মোঃ রফিক উদ্দিনের যৌথ অভিযানে পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। বিষয়টি চকরিয়া থানায় অবগত করা হলে ফোর্স সহকারে এস আই মাহাবুবুর রহমান এসে পাচারকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। এর আগে ইউপি সদস্যদের উপস্থিতিতে জাল টাকার বান্ডিল গুনে ৪১ টি হাজারী টাকার নোট নিশ্চিত করেন। ঘটনার সত্যতা জানিয়ে চকরিয়া থানার ওসি তদন্ত কামরুল আজম বলেন জাল টাকা পাচারকারী আটক সদস্যকে সংশ্লিষ্ট আইনে মামলা দয়ের করা হবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় জাল টাকার বান্ডেল সহ পাচারকারী আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান