• Latest News

    খুটাখালীতে বনবিভাগের গাছ কেটে বাড়িঘর নির্মাণ


    মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
    কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালীতে ২হেক্টর বণভুমির গাছ কেটে বাড়িঘর নির্মাণ করছে ভূমি দস্যুরা। অভিযোগে জানা যায় ২০০৬ সালে সরকারী বনবিভাগের ২হেক্টর বনভূমি সামাজিক বনায়ন হিসেবে বরাদ্ধ দেন খুটাখালী পূর্ব নয়াপাড়া গ্রামের সেলিম উল্লাহর স্ত্রী শাহানা আক্তার ও মৃত হাজী ইউছুপ আলীর পুত্র রফিকুল ইসলাম। ইউনিয়নের থমতলা নামক স্থানের ওই নির্দিষ্ট বনভূমিতে রোপণ করা গাছ বর্তমানে কাটার উপযোগী হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি বনবিভাগের বিধি মোতাবেক বনায়নের গাছগুলো কাটার জন্য মার্কিংও করা হয়েছে। কিন্তু গভীর রাতে ওই গাছ কেটে ভূমি দখল নিতে উঠেপড়ে লেগেছেন স্থানীয় একটি বনখেকো চক্র। এলক্ষ্যে গত কয়েকদিন আগে খুটাখালীর পূর্ব নায়াপাড়া থমতলা গ্রামের মৃত ছাবের আহমদের পুত্র ফরিদুল আলম তার সংঘবদ্ধ চক্রের মাধ্যমে একটি ঘরও নির্মাণ করেন। উল্লেখিত অপকর্মে খুটাখালীর একটি প্রভাবশালী চক্র জড়িত রয়েছে বলে বিশ্বস্থ সুত্রে জানা গেছে। এব্যাপারে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোকাম্মেল কবির জানান আমি জরুরী কাজে দুরে আছি এবং ঘরটি ভেঙ্গে দিতে বিট কর্মকর্তা সহ উপকার ভোগীদের নির্দেশ দিয়েছি। জানতে চাইলে বিট কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন উপরের নির্দেশ মতে আমরা ঘরটি ভেঙ্গে দিতে প্রস্তুত আছি। ডিপার্টমেন্টের লোকবল স্বল্পতার জন্য আজ পারিনি। আগামীকাল এনিয়ে অভিযান পরিচালনা করা হবে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীতে বনবিভাগের গাছ কেটে বাড়িঘর নির্মাণ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান