• Latest News

    না ফেরার দেশে চলে যাবার আগে মৃত্যুকে চিনে গেলেন চকরিয়ার রায়হান



    তৌহিদুল আরব:
    বিশেষ প্রতিবেদন
    গতকাল দুপুর ১:৩০মি. এর সময় চকরিয়া-কক্সবাজার মহাসড়কের চকরিয়াতে সড়ক দুর্ঘটনায় ৪জন নিহত ও ১০জন আহত হয়। নিহতদের মধ্যে একজনই ছিলো চকরিয়া সিটি কলেজের ২য় বর্ষের ছাত্র ও পূর্বনিজ পানখালী গ্রামের মোঃ ইলিয়াছ খানের পুত্র মোঃ আলী রিয়াজ রায়হান(২৪)।

    তিনি এখন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুধুই স্মৃতি আর স্মৃতি! উপজেলার মালুমঘাটে হইতো রায়হানের জানা হয়ে গিয়েছিলো সে আর পৃথিবীর বুকে আর থাকবেনা! মায়ার এই বাধন ছিন্ন করে অতিসত্বর চলেই যাবে! মৃত্যুর ৬০ঘন্টা ৩মি. আগে তার নিজ ফেসবুক আইডি(Ali Reaj Raihan)থেকে স্ট্যাটাস পোস্ট দেয়:


    "এখন থেকে পৃথিবীর মায়া ছেড়ে দিয়েছি।
    যেকোন সময় আল্লাহ পাকের ইশরায়,
    না ফেরার দেশে পাড়ি দিতে পারি।
    জীবন হল ক্ষণস্থায়ী।জীবন দীর্ঘস্থায়ী নয়।
    পৃথিবীতে স্বাধীনতা বলতে কিছুই নেই।
    আমার ব্যক্তি জীবনে,
    এখনো স্বাধীনতা পেলাম না।
    পেলাম না একটা সুস্থ কথারও মূল্যায়ন।
    যাক,এই সব কথা।(ফ্যামেলি ম্যাটার)
    বলার মত ভাষাই হারিয়ে ফেলেছি।
    বন্ধু-বান্ধব সবাই দোয়া করবেন।
    চলার পথে কথাবার্তায়,আচার,
    আচরনে কষ্ট দিয়ে থাকলে,ক্ষমা করবেন।
    আল্লাহ হাফেজ।"


    রায়হানের এই ফেসবুক স্ট্যাটাস থেকে এটাই আমরা জানতে পারি সে মৃত্যুকে চিনে ফেলছিলো! কোরআন হাদিসের মতে যে মৃত্যুর আগে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন সে নেক্কার এবং মুমিন ছিল। এখন রায়হানের ফেসবুক স্ট্যাটাসটা শুধুই স্মৃতি আমাদের মাঝে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: না ফেরার দেশে চলে যাবার আগে মৃত্যুকে চিনে গেলেন চকরিয়ার রায়হান Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান