চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকায় কোটি টাকা মূল্যের জমি জবর দখলে নিতে ভূয়া দলিল দিয়ে জালিয়তীর মাধ্যমে সৃজিত বিএস খতিয়ান আদালতের নির্দেশে অবশেষে বাতিল করা হয়েছে। চকরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বাতিলের এ আদেশ দেন। স্থানীয় সচেতন মহলের অভিমত, এধরণের ভূয়া দলীয় তৈরী করে অহরহ খতিয়ান সৃজন করে চলছে একটি জালিয়ত চক্র।
ভুক্তভোগী পরিবারের মরহুম মনিরুজ্জামানের পুত্র জমি মালিক হাজী মোহাম্মদ বাদশা মিয়া জানান, বিজ্ঞ কক্সবাজার ২য় জেলা যুগ্ম জজ আদালতে অপর ১২৮/৯৭ মামলা চলাকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এ সুযোগে পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা এলাকার মৃত মোহাম্মদ পেঠান আলীর পুত্র ফিরোজ আহমদ তথ্য গোপন করে ৩৭৭৯নং নামজারী খতিয়ান ও তার স্ত্রী রোকেয়া বেগমের নামে ৩৮০৭ নং খতিয়ান সৃজন করেন। আদালতে তথ্য গোপন ও জালিয়তির বিষয়টি প্রমাণিত হওয়ার সৃজিত ওই দুটি খতিয়ান বাতিল করেন এবং জমির প্রকৃত মালিক হাজী মোহাম্মদ বাদশা মিয়ার মূল বিএস খতিয়ান নং ১২৫১ এ ২১.১৫শতক জমি যুক্ত করার আদেশ দেন।
জানাগেছে, তথ্য গোপন করে ২১শতক জমিতে বিএস খতিয়ান করেছে জালিয়তীর আশ্রয় নেওয়া ফিরোজ গং। এমনকি ফিরোজের স্ত্রী রোকেয়া বেগমকে কবলা মূলে ১৩শতক জমি হেবা দিয়ে ৩৮০৭ নং বিএস খতিয়া সৃজন করেছেন। ফিরোজ গংয়ের বৈধ মালিকানায় জমি রয়েছে মাত্র ৫শতক। তন্মধ্যে ৩শতক জমি রেজিস্ট্রি নেন বাদশা মিয়া। ফিরোজের অবশিষ্ট জমি থাকে মাত্র ২শতক। কিন্তু জালিয়তীর আশ্রয় নিয়ে ২১শতক জমির খতিয়ান সৃজন করেন।
বাদশা মিয়া বলেন, বাতিলকৃত ওই ভুয়া খতিয়ান নিয়ে আবারো তথ্য গোপন করে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল অংকের ঋণ নেওয়ার পায়তারা করছে প্রতারকচক্র। কাউকে ওই জমি নিয়ে প্রতারিত না হওয়ার আহবান করেন। খতিয়ান বাতিলের বিষয়টি উপজেলা ভূমি অফিস সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
আ/ম
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় জমি দখলে ভূয়া দলিল
খতিয়ান : আদালতের নির্দেশে বাতিল
Rating: 5
Reviewed By: Unknown