• Latest News

    অ্যাপলের বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা



     
    টেক জায়ান্ট অ্যাপলের মোবাইল ডিভাইসের অপারেটিং সিস্টেম আইওএস ৭-এ অপ্রত্যাশিত অ্যাপস ডাউনলোডের ঝামেলায় অতিষ্ট হয়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) টিম কুকের বিরুদ্ধে মামলা করেছেন মার্ক মেনচার নামে ক্যালিফোর্নিয়ার এক ব্যক্তি।
    এক প্রতিবেদনে সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, ক্যালিফর্নিয়ার স্যান ডিয়াগোর এক আদালতে মেনচার আইওএস ৭-এর একটি ফাইল মুছে ফেলার আবেদন করেছেন। কারণ হিসেবে তিনি জানিয়েছেন, একটি অ্যাপল গ্যাজেটে অপ্রত্যাশিত ফাইল ডাউনলোড নিয়ে বিপাকে পড়তে হয়েছিল তাকে।
    আইওএস নেট বা ওয়াই-ফাই-এর সঙ্গে সংযুক্ত করা হলেই নিজে থেকেই ওই ফাইলটি ডাউনলোড হয়ে যায়।
    মেনেচার ফাইলটি মুছে ফেলে ওই জায়গাটি অন্য কাজে ব্যবহারের চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে, প্রযুক্তিভিত্তিক সাইট সিনেট। তিনি আদালতে তার অভিযোগে বলেন, আইওএস ব্যবহারবান্ধব নয়। স্টিভ জবস বরাবরই অ্যাপল ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে গেজেট নির্মাণ করতেন। তবে আমার মনে হচ্ছে, কুক নিজের লাভের দিকটাতেই বেশি নজর দিচ্ছেন।
    মেনেচার ওই সমস্যা থেকে মুক্তির উপায় জানতে চেয়েছেন এবং ৫০ ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: অ্যাপলের বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মামলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান