• Latest News

    তিন ঘণ্টা হেঁটে স্কুলে যান ৬৯ বছরের ছাত্র


    তিন ঘণ্টা হেঁটে স্কুলে যান ৬৯ বছরের ছাত্র

    অ্যান্থনি ব্রুত্তোর নাম হয়তো অনেকেরই জানা। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ৯৪ বছর বয়সে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্জন করে গত বছর তিনি সংবাদ শিরোনাম হয়েছিলেন। তাঁর চেয়ে নেপালের দুর্গা কামির বয়স ২৫-২৬ বছর কম। বার্ধক্য এসে বেলাশেষের গান তাঁকেও শোনায়। তবে কম যান না তিনিও। শিক্ষার আলোয় আলোকিত হতে তিন ঘণ্টা হেঁটে স্কুলে যাতায়াত করেন ৬৯ বছরের এই ‘তরুণ’। আর এ কারণে তিনিও হয়েছেন সংবাদের শিরোনাম।
    দুর্গা কামির বড় চ্যালেঞ্জ দুটো। এক. বাড়ি থেকে স্কুলে যাতায়াত। আর দুই. দশম শ্রেণির এই ছাত্রকে ক্লাস করতে হয় বলা চলে নাতির বয়সী সহপাঠীদের সঙ্গে।
    সাগর থাপা (১৪) নামে দুর্গা কামির এক সহপাঠী বলে, ‘আমি চিন্তা করতাম, এই বৃদ্ধ আমাদের সঙ্গে পড়তে স্কুলে আসছে কেন? তবে সময়ের সঙ্গে সঙ্গে তাঁকে ভালো লাগতে শুরু করে আমার।’ সে আরও বলে, দুর্গা লেখাপড়ায় একটু দুর্বল হলেও সহপাঠীরা তাঁকে সহায়তা করে।
    এই বয়সে কেন পড়ালেখা? দুর্গা কামি বলেন, বহু বছর আগে পড়ালেখায় ছেদ পড়ে তাঁর। এ জন্য একটা মনঃকষ্ট রয়ে গিয়েছিল। সেই খেদ দূর করতেই নতুন করে আবার শুরু করা।
    লেখাপড়া শেষে কী হতে চান জানতে চাইলে দুর্গা বলেন, তিনি শিক্ষক হতে চান।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: তিন ঘণ্টা হেঁটে স্কুলে যান ৬৯ বছরের ছাত্র Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান