কক্সবার্তা ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার দিনগত রাতে বিমানবন্দরের ভেতর থেকে তাকে আটক করা হয়।
এপিবিএন-এর দাবি, চট্টগ্রামের ৪ আদম ব্যবসায়ীর মাধ্যমে তিনি মালয়েশিয়ায় যাচ্ছিলেন।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের এএসপি (মিডিয়া) তারিক আহমেদ আস সাদিক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মিয়ানমারের মংদু এলাকার বাসিন্দা ওই রোহিঙ্গা নারীর নাম রামিদা বেগম। সে গত এক বছর যাবৎ বাংলাদেশে বসবাস করে আসছেন।
তিনি আরও বলেন, সম্প্রতি তিনি ভুয়া ঠিকানা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করে এবং চট্টগ্রামের ৪ আদম ব্যবসায়ীর মাধ্যমে বাংলাদেশি ৪০ হাজার ও মালয়েশিয়ার ৭ হাজার রিঙ্গিত দিয়ে সে দেশের ভিসা করেছেন। মঙ্গলবার মালিন্দ এয়ারের ওডি-১৬১ ফ্লাইটে তার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। pb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: রোহিঙ্গা নারী মালয়েশিয়া যাওয়ার পথে বিমানবন্দরে আটক
Rating: 5
Reviewed By: Unknown