• Latest News

    রোহিঙ্গা জনগোষ্ঠি বাংলাদেশের জন্য ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ


    ইউছুফ আরমান:
    বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নাম লিখেন ১৯৭১সালে। এই স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন ত্রিশ লাখ মানুষ। কিন্তু মায়ানমারে মুসলিম রোহিঙ্গার কোন স্বাধীনতার পিপাসা না থাকায় বর্তমান নৃশংসতা, বর্বরতা, নরহত্যা, গণধর্ষনের মত নির্যাতনের শিকার হচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠির উপর রাখাইন রাজ্যের যে বর্বরোচিত নির্মম নিপীড়ন নরহত্যা চলছে তা সত্যি হৃদয়বিদারক ঘটনা বটে কিন্তু আরো বেশি দুঃখজনক ঘটনা রোহিঙ্গা জনগোষ্ঠি বাংলাদেশের জন্য ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ।
    যেহেতু ১,৪৭,৫৭০বর্গকিলোমিটার আয়াতনের একটি ছোট্ট রাষ্ট্র বাংলাদেশ। বর্তমান বাংলদেশী নাগরিকের জন সংখ্যা আনুমানিক ১৬কোটির উর্ধ্বে। সেখানে নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠি শরাণার্থীর চাপ কিভাবে ধারণ করবে তা ভাবনার বিষয়? তাছাড়া পূর্বে যেসব রোহিঙ্গা শরাণার্থী এসেছে তারা ফেরে যাওয়ার কোন সম্ভবনা নাই তার মাঝে নতুন শরাণার্থীর অনুপ্রবেশে কক্সবাজার জেলায় সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। যেহেতু ইতিপূর্বে যত ধরণের অপরাধ সংঘটিত হয়েছে তার সঙ্গে রোহিঙ্গা অধিবাসী যুক্ত ছিল। সুতরাং এইবার ও তার ব্যতিক্রম হবে না তার কোন সন্দেহ নাই।
    আমরা প্রতিনিয়ত সংবাদপত্র কিংবা টিভির পর্দায় দেখতে পাচ্ছি অনুপ্রবেশকারী রোহিঙ্গা বিভিন্ন স্থানে ছড়িয় ছিড়িয়ে প্রত্যান্ত অঞ্চলে ঢুকে যাচ্ছে। তারপর একদিন এই অনুপ্রবেশকারী রোহিঙ্গা আমাদের জন্য অভিশাপ অথবা বিস্ফোরক হিসেবে দেখা দেবে। আজ অনুপ্রবেশকারী রোহিঙ্গা কে আমরা মানবতার হাত বাড়িয় খাদ্য, বস্ত্র, চিকিৎসা এবং আশ্রয় দিচ্ছি তারা একদিন আমাদের কক্সবাজার কে আরাকান রাজ্য হিসেবে দাবী উথুাপন করতে পারে। এছাড়া অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিগোষ্ঠির সাথে সম্পৃক্ত বা ডাকাতি, রাহাজানি, অপহরণ, মাদকদ্রব্য ইত্যাদি অপকর্মে লিপ্ত হওয়ার আশংক্ষা রয়েছে।
    আমরা কক্সবাজারবাসী অনুপ্রবেশকারী রোহিঙ্গা কে আশ্রয় দিয়ে যত বেশি সুনাম খ্যাতি অর্জন কুড়িয়েছি বরং তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি। আজ আমরা আমাদের মৌলিক অধিকার হারিয়েছি। যেমন:- কক্সবাজারের স্থায়ী কোন বাসিন্দা যখন জন্ম নিবন্ধন, জাতীয়তা সনদ, পাসপোর্ট, ভোটার আইডিসহ সরকারী কোন কাজ করতে যায় তখন নানান প্রশ্নে জর্জরিত। অনেক জায়গায় বলাও হয় কক্সবাজারবাসী তো রোহিঙ্গা কিংবা বার্মাইয়া। কক্সবাজারবাসীর কি দোষ ছিল? নির্যাতিতা নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো টা অন্যায় ছিল। শুধু তাই নয় বর্তমান কক্সবাজার জুড়ে রোহিঙ্গা যুবতীরা অবাধে দেহ ব্যবসায় যুক্ত হচ্ছে। কক্সবাজার হারিয়েছে তার ভারসম্য। কক্সবাজারবাসী মৌলিক অধিকার বঞ্চিত।
    নিমকহারামি রোহিঙ্গা জনগোষ্ঠির প্রতি মানবতা দেখাতে আমার কষ্ট হয়। কারণ বাংলাদেশ স্বাধীনতার পর নির্যাতিত বর্বরতা হাত থেকে রক্ষার স্বার্থে অনুপ্রবেশকারী রোহিঙ্গা জনগোষ্ঠির প্রতি সহানুভূতিশীল হয়ে বাংলাদেশ সরকার তৎকালীন আমলে বাঙালী পাসপোর্ট দিয়ে রোহিঙ্গাদের কে সৌদি আরব সহ বিভিন্ন মধ্য প্রাচ্য যাওয়ার সুযোগ করে দিয়েছিল। কিন্তু এই নিমকহারামি রোহিঙ্গারা বিদেশে গিয়ে আমাদের বাংলাদেশী ভাইদের কে প্রতিনিয়ত ক্ষতি করার মন মানসিকতায় ব্যস্ত থাকতো-আছে। অতঃপর আজ আমরা কোন জাতির প্রতি মানবতা দেখাচ্ছি? যে রোহিঙ্গার আর্তনাদে আমরা বাঙালী কাঁদছি, গণমাধ্যমের মাধ্যমে কাঁদাচ্ছি বিশ্বকে।
    ফাইল ছবি//

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রোহিঙ্গা জনগোষ্ঠি বাংলাদেশের জন্য ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান