• Latest News

    রোহিঙ্গা নির্যাতনকারী সাবেক ইউপি সদস্য ইসমাইল আটক


    বার্তা পরিবেশক:
    টেকনাফের শাহপরীর দ্বীপের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ইসমাঈল মেম্বারকে আটক করেছে কোস্টগার্ড। আটক ইসমাঈলকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
    কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশনের পেটি অফিসার মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে জানান, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে শনিবার সকালে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।
    টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইন উদ্দিন জানান, আটক ইসমাঈলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ইসমাইল রোহিঙ্গাদের অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছিল। প্রতিটি রোহিঙ্গা থেকে ১০ হাজার টাকা করে আদায় করেছে। আর যারা টাকা দেয়নি তাদেরকে নৌকায় নির্যাতন করেছে। ছিনিয়ে নেওয়া হয়েছে তাদের টাকা-মালামাল।
    ইসমাঈলের লোকজন প্রতি রাতে শাহপরীর দ্বীপ জেটি এলাকা থেকে মোটা অংকের টাকার বিনিময়ে রাখাইনে গিয়ে রোহিঙ্গাদের এপারে নিয়ে আসছে। রোহিঙ্গাদের কাছ থেকে মালামাল লুট করার পাশাপাশি অমানবিক আচরণ করে তারা। নৌকায় রোহিঙ্গাদের সাথে ধস্তাধস্তির কারণে অনেক নৌকা ডুবে যায়। আর এতে অনেক রোহিঙ্গার মৃত্যু হয়।
    nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রোহিঙ্গা নির্যাতনকারী সাবেক ইউপি সদস্য ইসমাইল আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান