• Latest News

    ঘুষ নেয়ার সময় আদালতের পেশকার আটক


    অনলাইন ডেস্ক:
    ঘুষ নেয়ার সময় টাঙ্গাইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের পেশকার জাকির হোসেনকে হাতেনাতে আটক করেছে দুদক।
    বুধবার সকালে টাঙ্গাইল অ্যাডভোকেট বারসংলগ্ন মজা হোটেল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের (ক) অঞ্চলের পেশকার জাকির হোসেনকে আটক করা হয়।
    টাঙ্গাইল দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সমরকুমার দাস জানান, স্বপন মিয়া নামের এক ব্যক্তির একটি ব্যাংক চেক হারিয়ে যায়। পরে কোনো এক ব্যক্তি চেকটি পেয়ে তাতে ২৬ লাখ টাকার অংক বসিয়ে চেকটি উত্তোলন করতে যায়।
    স্বপন মিয়া চেক হারানোর বিষয়টি ব্যাংককে অবহিত করলে ব্যাংক থেকে টাকা উত্তোলন প্রক্রিয়া বন্ধ করে দেয়।
    এরপর চেকটি পাওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন স্বপন।
    চেক পাওয়ার বিনিময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের (ক) অঞ্চলের পেশকার জাকির হোসেন ভুক্তভোগী স্বপনের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। এরই পরিপ্রেক্ষিতে সকালে ১৫ হাজার টাকা ঘুষ নেয়ার সময় দুদকের একটি টিম হাতেনাতে জাকির হোসেনকে আটক করে। jo

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঘুষ নেয়ার সময় আদালতের পেশকার আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান