নিজস্ব প্রতিনিধি:
মিয়ানমারের সেনার অত্যাচার-নির্যাতন ও খুনের হাত থেকে বাঁচতে পালিয়ে এসে চট্টগ্রামে আসার পথে চকরিয়া উপজেলার ডুলাহাজারা থেকে ২৭জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। পরে তাদের উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) ডুলাহাজারা সড়ক থেকে তাদের আটক করেন মালুমঘাট হাইওয়ে পুলিশ।
অভিযানের সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) মো.রুহুল আমিন বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা ২৭জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু মহাসড়ক দিয়ে চট্টগ্রামে আসার সময় আটক করা হয়। পরে তাদের কুতুপালং শরনার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এদিকে রাখাইনে সেনাবাহিনীর গুলি, বোমা, দা-কিরিচের কোপ ও সীমান্তে স্থল মাইনের আঘাতে আহত শিশু-নারীসহ ১৮জন আহত রোহিঙ্গা চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ছবি- মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসারত রোহিঙ্গা
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ার ডুলাহাজারায় ২৭ রোহিঙ্গা আটক, তাদের শরনার্থী ক্যাম্পে ফেরত
Rating: 5
Reviewed By: Unknown