• Latest News

    চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের কমিটি অনুমোদন


    চকরিয়া প্রতিনিধি:
    বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল চকরিয়া উপজেলার আওতাধীন ডুলাহাজারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়ার নির্দেশনায় ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র সহসভাপতি নাজেম উদ্দিন আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক দিদারুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু সুপারিশক্রমে চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি এম নুরুদ্দোজা জনি, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পুতু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৪ সেপ্টেম্বর’১৭ইং তারিখ হতে ডুলাহাজারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের ৩৩ সদস্য বিশিষ্ট নিন্মোক্ত কমিটি অনুমোদন করেন।
    কমিটির নেতৃবৃন্দরা হলেন; সভাপতি মো: নুরুল আমিন, সাধারণ সম্পাদক মো: মনিরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো: রুবেল, সাংগঠনিক সম্পাদক মো: রাজিবুর রহমান, যুগ্ম সম্পাদক নাঈমুল ইসলামসহ ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি। ইতিপূর্বে ডুলাহাজারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ¦ মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাস্টার মোস্তাফিজুর রহমান, ইউনিয়ন বিএনপির সদস্য নাজেম উদ্দিন, ইউনিয়ন যুবদলের আহবায়ক আবদুর রহিম সাবেক এমইউপি, যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন মেম্বার, ইউনিয়ন মহিলা দলের আহবায়ক রুকেয়া বেগম এমইউপিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উক্ত কমিটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আলহাজ¦ সালাহউদ্দিন আহমদের সংসদীয় আসন চকরিয়া-পেকুয়া উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন ডুলাহাজারাকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ চালিয়ে যাওয়ার আহবান জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের কমিটি অনুমোদন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান