• Latest News

    চকরিয়ার বৈশাখী ল্যাবে ভুঁয়া রিপোর্ট: আদালতে মামলা


    মনির আহমদ, চকরিয়া:
    চকরিয়ায় পরীক্ষার যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও টাকা নিয়ে ভূঁয়া রিপোর্ট প্রদান ও অসদাচারনের অভিযোগে বৈশাখী ল্যাব ও হাসপাতালের নামে মামলা দায়ের হয়েছে। বুধবার চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার আদালতে চকরিয়ার বৈশাখী ল্যাবের পরিচালক এবং টেকনোলজিষ্টের বিরোদ্ধে মামলটি করেছেন প্রতারনার স্বীকার ডুলাহাজারার বাসিন্ধা মাহবুবুর রহমান নুরী। পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার কথা স্বীকার করেছেন বৈশাখীর টেকনোলজিষ্ট রবিউল।
    অভিযোগে ডুলাহাজারার মাহবুবুর রহমান নুরী জানান, "কিডনীর সমস্যা বৃদ্ধির কারনে অসুস্থতা বোধ করলে চকরিয়ার হাসপাতাল সড়ক সংলগ্ন বৈশাখী ল্যাবের সামনে দিয়ে যাবার সময় আশফাক নামের এক ব্যক্তি ভাল চিকিৎসার কথা বলে তাকে বৈশাখী ল্যাবে নিয়ে যান। সেখানে ক্রিয়েটিনি(Creatinine) পরীক্ষার জন্য রক্ত নেন। ৩৮০ টাকা নিয়ে তিন ঘন্টা পর রিপোর্ট দেন ল্যাব কর্তৃপক্ষ। রিপোর্ট দেয়ার সময় টেকনোলজিষ্ট রবিউল রক্তে কোন সমস্যা নাই বলে( nil) রিপোর্ট দেন। টেকনোলজিষ্ট রবিউলেরর কথায় আশ্বস্থ হয়ে শারিরিক সমস্যা বাড়ীতে গেলে সমস্যা বৃদ্ধি পেতে থাকে। ফলে আমি তিনদিন পর পুনরায় চকরিয়া এসে হাসপাতাল সড়কের সেভরন নামের অপর একটি ল্যাবে গিয়ে ২য় বার ক্রিয়েটিনি(Creatinine) পরীক্ষার জন্য রক্ত দেনন। এখানে রক্ত পরীক্ষায় মারাত্মক সমস্যা ধরা পড়ে।" মাহবুবুল আলম নুরী জানান, সেভরনের রিপোর্ট দেখে আমি অবাক হয়ে পড়ি এবং বৈশাখী ল্যাবের পরীক্ষা সন্দেজনকভাবে মিথ্যা বলে বুঝতে পারি।" এ ধরনের রিপোর্টের ব্যপারে বৈশাখীর টেকনোলজিষ্ট রবিউলের কাছে জানতে চাইলে রবিউল জানান," ক্রিয়েটিনি পরীক্ষার যন্ত্রপাতি আমাদের ল্যাব এ নাই, তাই এটা আমরা করাই না। আমাদের এক কর্মচারী বাহিরের কোন এক লাব থেকে পরীক্ষা করে এনেছে, আমি প্যাডকাগজে দস্তখত দিয়ে দিয়েছি মাত্র।"
    অপর দিকে একই কথা স্বীকার করেছেন, বৈশাখী ল্যাব এর পরিচালক মহসিন। তিনি ও তার ল্যাবে এ পরীক্ষা হয়না বলে জানিয়ে বলেন, বাহিরের ল্যাব থেকে পরীক্ষাটি করে আনিয়ে বৈশাখীর প্যাডে লিখে সীল দস্তখত দিয়ে বিদায় করেছেন। মামলার বাদী নুরীর দাবী, উপযুক্ত সরঞ্জাম ও যোগ্যতা না থাকা সত্ত্বে ও টাকা নিয়ে আমাকে মিথ্যা একটি রিপোর্ট ধরিয়ে দিয়ে আমার সাথে প্রতারনা করেছে। আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে যা হত্যা চেষ্টার অপরাধ করেছে। এমন কি অসৌজন্যমুলক আচরন করেছে তাই আমি এর উপযুক্ত শাস্তি চাই।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ার বৈশাখী ল্যাবে ভুঁয়া রিপোর্ট: আদালতে মামলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান